The Last Wish

By DH Sakib

আমার আর লিলাক গ্রুপের শেষের শুরু, শেষ ইচ্ছে এবং শেষ চাওয়া!

wish , The Last Wish , The last wish by dh sakib

Publication Date : 21.02.2023

অধ্যায়-১ : মূলকথা

পরিচ্ছেদ-১
আমি জীবনে যা করতে চেয়েছি তাই পেরেছি, যা চেয়েছি তাই পেয়েছি, যখন চেয়েছি তখনি পেয়েছি। 
কি ভাবছেন? আমার অভিভাবক দিয়েছে?
ঠিক কিন্তু ঠিক নয়!
সবই দিয়েছেন আমার আল্লাহ! উনার বিশেষ রহমত, আমার সকল অপ্রাপ্তিকে দূর করে দিয়েছে। আমি স্বীকার করি উনার বিশেষ রহমত না থাকলে আমি লিলাক গ্রুপের মালিক তো দূরের কথা আমার অস্তিত্বই থাকতো না। সেটা পৃথিবীর দৃষ্টিকোন থেকেও না। লিলাক গ্রুপের এতো এতো কোম্পানী, ব্র‍্যান্ড এগুলো কারো সহযোগিতায় তৈরি হয় নাই! কারো এক পয়সা টাকা দিয়েও নয়! মানুষিক এবং অন্যান্য নানা ভাবে সহযোগিতা পেয়েছি কিন্তু আপন কোন মানুষের কাছ থেকে নয়! কিন্তু আমি কোন দিন থেমে থাকি নি,সাহস কোন দিন কমে নি, মোটিভেশন কোন দিন কমে নি! কেন জানেন? আমার আল্লাহর সব সময় আমার সাথে ছিল, বিশেষ ভাবে। 
 
 
এখন প্রশ্ন হতে পারে বার বার বিশেষ ভাবে কেন বলছি? সবাই তো কম বেশি রহমত পায় তা আমি কেন বিশেষ ভাবে বলছি?
কারন আমি চাওয়ার সাথে সাথেই পাই। চাওয়া পাওয়ার এমন হাজার টা গল্প আছে। যে ছেলে ক্লাস-২ থেকে পড়াশোনার জন্য বাড়ির বাইরে ছিল, যাকে মাসে মাসে শুধু ২-৩ বার ফোন করে  কিছু সময়ের জন্য খবর নিয়ে দায়িত্ব শেষ হতো সে এতো মোটিভেট কোথা থেকে পেতো? উত্তর আমার আল্লাহ, আমার মোটিভেশন, না বলা এক ভালোবাসার বিশাল গল্প! ক্লাস- নার্সারিতে পড়ার সময় পড়েছিলাম “আলিফ এ আল্লাহ, আল্লাহ আছেন মোদের সাথে, ভয় পাবো না চলার পথে”। এটা আমার জীবনের প্রথম মোটিভেশন লাইন।
 
সূরা নিসার ৪৫ নং আয়াত অনুযায়ী আল্লাহ আমার অভিভাবক এটা বোঝার অনেক বছর আগেই আমি বুঝেছি আল্লাহ আমার একমাত্র অভিভাবক। আমার জীবন খেয়াল করলে দেখা যাবে আমি কোন দিন খারাপ ছিলাম না, একা ছিলাম না।যদি আমার খারাপ সময় যায়ও সেটা আমার দোষ, কারন আমি নামাজ পড়ি নাই,পাপ করেছি। আমার শাস্তি,আমার পুরস্কার এর মতোই সরাসরি বোঝা যায়। আমি এবং আমার আশেপাশের প্রতিটা মানুষ জানে আমি নামাজ না পড়লে আমার আয় শূন্য হয়ে যায়,আগের দিন যতই আয় করি না কেন! অবাক লাগে না? ৯.৭ বিলিয়ন ডলারের ব্রান্ড নিয়ে আয় শূন্য হয়ে যাওয়া! অধিকাংশই অবাক হবে কিন্তু আমি অবাক হই না। কারন এটা আমার নিত্য দিনের ঘটনা। লিলাক আজ এতো বড় ব্যান্ড কিন্তু ক্রেডিট নেয়ার মতো একটা মানুষও পাওয়া যাবে না যে এক টাকা দিয়ে আমার পাশে দাঁড়িয়ে ছিল। অনেক প্রয়োজনে কাকে পেয়েছি জানেন? আমার আল্লাহ কে? এমন এমন জায়গা থেকে টাকা এসেছে এত বেশি এসেছে যে আমি চিন্তাও করতে পারি নাই। এখন এটা বুঝি যে আমার যখন যা লাগবে সেটা আমি পেয়ে যাবো কিন্তু বেশি পাবো না! এখনো হয়ত আমাকে শিখানোই হচ্ছে!কারন কখন কি দিবেন এটা উনিই ভালো জানেন। আমাকে যারা চিনে, জানে, তারা চিন্তা করে দেখুক, আমি কোন দিন খারাপ ছিলাম না! প্রয়োজনীয় জ্ঞান,বুদ্ধি,অর্থ সামর্থ্য সবই ছিল। কিন্তু কিছু ভয়ের ব্যাপারও আছে। আমার যারা ক্ষতি করতে চেয়েছে তারা ক্ষতির সম্মুখীন হয়েছেন কি? অনেকে চিন্তা করেন নাই কিন্তু আমি জানি! আবার যারা আমার উপকার করেছেন তারা সুফল পেয়েছেন কি! সেটাও ভেবে দেখেন নাই! এবার ভাবুন!এই টুকরো গল্পগুলো বড় করে বলবো সামনে! যদিও বিভিন্ন বিষয় থেকে যেটা বুঝি আল্লাহ চায় না আমি কারো কাছে কিছু চাই! আমার সরাসরি উপকার করা মানুষের সংখ্যাটা এই জন্য হয়ত কম!
 
 
এবার আসল গল্পে আসা যাক। কি মনে হয় আমি লিলাক গ্রুপের ১৮ টা কোম্পানী, ৫৯ সাব কোম্পানী একা বানিয়ে ফেলেছি?
 ইচ্ছে ছিল,চেষ্টা ছিল কিন্তু আল্লাহর বিশেষ রহমত ছাড়া আমি পারতাম না। এখনো আত্মীয়দের অনেকেরই বিশ্বাস হয় না, মাঝে মাঝে আমারো হয় না! এতোটুকু বুঝি যে, আমি পৃথিবীতে থাকা অবস্থায়, কিছু দিনের জন্য শুধু দ্বায়িত্ব পালন করছি। আমার চেষ্টার মাঝে গাফিলতি আছে, একটু অলসও বলা যায়, কিন্তু লোকে তা মানবে না। না মানলেও আমি মানি, আমার কাজ করার যা ক্ষমতা আছে সেই অনুযায়ী আমি অলস, কিন্তু বিশ্বাসী!
 
ছোট বেলা থেকেই আমি একটু পাকনা টাইপের কিন্তু ভিতরে ভিতরে, উপরে অনেক শান্ত,নম্র, ভোলাভালা! বুঝতাম সবই বলতাম না! ইন্টার পাশের পর থেকে খোলস ছেড়ে বের হওয়া শুরু করলাম। কিন্তু আমি ছোট বেলা থেকেই পাঁচ বছর পর কি করব সেটা পাঁচ সাত বছর আগে ভেবে রাখতাম! খুব গুরুত্বপূর্ন ব্যাপার গুলো হয়ত ৭-১০ বছর আগে ভাবতাম! যেমন আমি বিয়ে কবে করব এবং কোম্পানী কবে বানাবো সেটা ভেবেছি ১৩ বছর আগে! আমার বিয়ের ডেট ঠিক করেছিলাম স্কুল লাইফে! সাধারন মানুষ ভাববে পাকনা ছেলে, বেশি বুঝে তাই কাউকে বলিই নাই।যাকে বলা দরকার উনাকে বলতাম, যা চাওয়ার উনার কাছেই চাইতাম! এই জন্য আমি যখন যা চাই তাই পাই! যেই সময়ে পরিকল্পনা করি সেই সময়েই পাই! বিশ্বাস হয় না? আমার জীবনের পরিকল্পনা এবং বাস্তবায়ন দেখলেই বোঝা যায়!
 
 
সবার একটা সাধারন প্রশ্ন, তুমি ভবিষ্যতে কি হতে চাও বা করতে চাও?
আমি কি হতে চাই সেটা জেনে বুঝে অনেক আগেই ঠিক করে ফেলেছিলাম তাও অষ্টম শ্রেনীতে পড়ার সময়।আর একাদশ শ্রেনিতে এসে নির্ধারণ করি ” আমি  বিশ্বের ইকমার্স জায়ান্ট আলীবাবাকে টক্কর দেয়ার মতো প্রতিষ্ঠান বানাতে চাই”। যেই ভাবা সেই কাজ। মনে মনে সব পরিকল্পনা শেষ করি। কাজও শুরু করে দেই, যদিও এর জন্য কলেজের রেজাস্ট একটু খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু দুইটা গোল্ডেন এপ্লাস নিয়ে হাফ ছেড়ে বাচি! কোম্পানীর জন্য পৃথক তিনটা বিশ্ববিদ্যালয়ে একই সময় তিনটি বিষয় নিয়ে পড়াশোনা করি ( কম্পিউটার, ব্যবসা, মনোবিজ্ঞান)। সাথে অনলাইনে ঐ সব বিষয়ের উপর ১২২টা কোর্স সম্পন্ন করি।এখনো পড়াশোনা চলছে আরও চলবে ইনশাহ-আল্লাহ! সব পরিকল্পনাও রিসার্চ গুছিয়ে ব্যবসা শুরু করি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষে।প্রথম বড় মিটিং হয় সেই বিশ্ববিদ্যালয়ের সাথেই! 
গল্প বলতে বলতে অন্য দিকে চলে যাচ্ছি! পরে আবার এই গল্প কোন দিন বলবো কেমন? লাইনে আসা যাক!
 
 
স্যার আমাকে যখন জিজ্ঞাসা করত কি হতে চাও?
উত্তর দিতাম “I want to be a successful person”,  না বুঝে আবার প্রশ্ন করত, কোন বিষয়ে? আমার উত্তর একই থাকতো। আমি বলার চেয়ে করা পছন্দ করি, তাই আজ প্রমানসহ উত্তর দেই! আমি মানুষের সকল মৌলিক চাহিদা  নিয়ে কাজ করি!
লিলাক গ্রুপের দিকে তাকান নাই এমন কি আছে? খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা,প্রসাদনী, বিনোদন, প্রযুক্তি অর্থনীতি ও অন্যান্য। এই কয়েক বছরে সব বানিয়ে ফেলেছি দেশের এবং দেশের বাইরে। লিলাক এখন ধারনার বাইরে বড় কোম্পানী। আমার পকেটে টাকা থাকুক আর না থাকুক লিলাকের ব্র‍্যান্ড ভ্যালু ৯.৭ বিলিয়ন ডলার। 
 
 
এবার প্রশ্ন হলো আমি কি সফল হয়ে গেছি?
অনেক কিছু শিখে ফেলেছি?
পরবর্তি লক্ষ্যই বা কি?
অনেকের দৃষ্টিতে আমি সফল, অনেকের কাছে মনে হতে পারে আমি অনেক কিছু জানি,অনেকে আবার মনে করবে আমি ভবিষ্যতে সারাবিশ্ব রাজত্ব করতে চাই এটাই মনে আমার লক্ষ্য! সবগুলো উত্তরই হলো না!
 
“আমার জীবনের শেষ লক্ষ্য আল্লাহর আরো কাছে যাওয়া, উনার নির্দেশ অনুযায়ী মানুষের কাছে সেবা পৌছে দেয়া এবং মৃত্যুর জন্য প্রস্তুত থাকা।”
 
যেই সাকিব তার অস্থায়ী কোম্পানী এবং অজানা জীবন সংগীর জন্য ১৩ বছর আগে পরিকল্পনা করতে পারে সে তার শেষ এবং চিরস্থায়ী ঠিকানার জন্য ৩০-৪০ বছর (জীবনকাল ৬০-৬৭ ধরে) আগে চিন্তা করলে, এটা কি বোকামী? উত্তর জ্ঞানীদের জন্য হবে “না”। তার মানে হলো আমি আমার মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে চাই। সেই জন্য আমি আমার সাব কোম্পানী Knowledge of Quran & Smart Life তৈরি করে রেখেছি করোনা মহামারির সময় থেকে। এখন আমার মত সাধারন মানুষ কোরআন শিখতে চাইলে, হাফেজ হতে চাইলে, কোরআনের কথা জানতে চাইলে,হাদিস জানতে চাইলে এই প্রতিষ্ঠান এগিয়ে আসবে। আমি যা তৈরি করি পূর্নাংগভাবে তৈরি করি। সব ইসলামিক সার্ভিস এখানে পাওয়া যায়। কি মনে হয়, এটা আমি সাধারন মানুষের কথা চিন্তা করে তৈরি করেছি? উত্তর-না। আমি প্রথমে আমার জন্য তৈরি করেছি। অনেক সাধারন মানুষের কাছে ইসলামিক জ্ঞান পৌছে দিচ্ছি, হাফেজ বানাচ্ছি, মানুষ ভালো বললে এই চিন্তা করে? উত্তর- না। আমার আল্লাহ আমাকে শূন্য থেকে যা দিয়েছেন সেটার শুকরিয়া স্বরূপ, এবং বিনিময়ে আমি জান্নাত চাই।সাধারনত আমি ইসলামিক বিভাগে একটু ভিলেন, নির্বুধ ভাব নিয়ে থাকতেই পছন্দ করি কারন লোক দেখানো আমল ” রিয়া” কে আমি ভয় পাই। আমার নীতি যতটুকু পারবো মানুষের জন্য করব কিন্তু বিনিময়টা চাই শুধু আমার আল্লাহর কাছে।
 
আমার মৃত্যুর দিন ঠিক হয়ে গেছে। প্রক্রিয়া ঠিক হয়ে গেছে। স্থান ঠিক হয়ে গেছে। রিজিক ঠিক হয়ে গেছে। তাহলে মানুষ কি বললো তাতে আমার ভয় পেয়ে কি লাভ? মানুষের কাছে ভালো সেজে কি লাভ? আমার আল্লাহর কাছে ভালো থাকতে পারলেই হলো। সেই জন্যই আমি আমার একমাত্র অভিভাবক আল্লাহর কথা মতো (” কোরআন” এবং “সত্য স্বপ্ন”)  চলতে চাই।
 
 
এবার অনেকের মনেই প্রশ্ন আসবে আমি কি অনেক নরম মনের?
উত্তর হলো হ্যা এবং না।
হ্যা এবং না দুইটাই কারন ন্যায় এবং সৎ কাজের জন্য আমি অনেক নরম এবং সহযোগিতা প্রবন কিন্তু অন্যায়ের বিপক্ষে এতো বেশি ভয়ংকর যেটা সাধারন চোখে দেখে বুঝা যায় না। ছোট বেলা থেকে নিউটন এর তিন নং সূত্রকে নিজের মত সাজিয়ে নিয়ে মানতাম!
 
” প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আর আমার সাথে যে ভালো করবে আমি তার দ্বিগুন ভালো করবো এবং আমার সাথে যে খারাপ করবে আমি তার দ্বিগুন খারাপ করব।”
 
আমার মানসিকতা এমন হলেও আল্লাহ আমাকে কারো সাথে খারাপ করতে দেন না। আমার খারাপ করতে চাইলে উনি আমাকে আগে থেকেই বুঝিয়ে দেন কোন না কোন ভাবে। আর খারাপ করে ফেললে আমি কিছু করার আগেই তার কাছে গজব চলে যায়। তাই বাধ্য হয়েই নতুন ভার্সন বানাতে হয়েছে চিন্তার! চিন্তা বা উক্তিটি এমন-
 
” হে আমার প্রিয়- অপ্রিয় মানুষেরা তুমি আমার প্রতি যেমন আচরন করবে সেটার যথাযথ দ্বিগুন প্রতিদান নিয়ে আমি তোমার কাছে নিশ্চয়ই ফিরে আসব। কিন্তু আমি আসার আগেই আমার আল্লাহর পক্ষ থেকে প্রতিদান অবশ্যই আসবে।”
যে যেই জিনিসের যোগ্য তাকে তার চেয়ে বেশি দিলে সেটার মূল্য সে বোঝে না।তাই প্রক্রিয়াগতভাবে আমি আগে মূল্যায়ন শিখাই তারপর সেবা।
পরিচ্ছেদ-২ঃ লিলাক গ্রুপ এবং আমার ভবিষ্যৎ ব্যবসায়িক ভাবনা
পরিচ্ছেদ -১ লিখার পর যখন পরিচ্ছেদ-২ লিখতে বসলাম তখন মাঝে কয়েক দিন চলে গেছে। প্রতিটা দিন আমাকে নতুন কিছু শিক্ষা দেয়, নতুন কিছু ভাবায়। আবার লিখা শুরু করলাম রাত ২ টা বেজে ৪৪ মিনিট। প্রথম অংশ লিখা শেষ করার পরের দিন গিয়েছিলাম উত্তরার বিখ্যাত এক হোটেলে, যেখানে মাটির চুলায় গরুর গোস্ত রান্না করা হয়। সব কিছু যাচাই করে যেটা বুঝলাম, আগের সেই মান আর নাই, কাস্টমারের সাথে ভালো ব্যবহার নেই। এই সমস্যা থেকে আমার শিক্ষা, সেবার মান ধরে রাখা গুরুত্বপূর্ন। এক সময় হয়ত অনেক কাস্টমার থাকবে কিন্তু মান ধরে না রাখতে পারল, হারিয়েও যাবে।
আর এতো টাকা দিয়ে কি করব? যদি ঠিক মতো সেবাই প্রদান করতে না পারি? গ্রাহকের সাথে একটা আত্মীক সম্পর্কই গড়ে না উঠে?
 
এখন থেকে লিলাক গ্রুপের সার্ভিস,সীমিত কিছু মানুষের কাছে পৌছে যাবে। কিন্তু সেই মানুষদের আমি নিজের পরিবার বা লিলাক পরিবার হিসেবে দেখতে চাই।
 
লিলাক গ্রুপের সার্ভিস সীমিত করে ফেলার উদ্দেশ্য কি? শুধুই মান ধরে রাখা নাকি অন্য কোন কারন আছে?
 
যথাযথ গুনগত মান ধরে রাখার চেয়েও গুরুত্বপূর্ণ আমি আমার এবং আমার কোম্পানীর সেবার মাধ্যমে নির্দিষ্ট কিছু মানুষের অন্তরে বেচে থাকতে চাই! তারচেয়েও বড় উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টির জন্য,আল্লাহর কথা মতো, মানুষের কাছে সেবা পৌছে  দিতে চাই,  কারন আমি তো এই পৃথিবীতে দুই দিনের অতিথি মাত্র। আমার মৃত্য,মৃত্যুর জায়গা সব কিছু নির্ধারন হয়ে গেছে। যাওয়ার আগে যথা সম্ভব কম ভুল করে আপন ঠিকানায় চলে যেতে চাই।
 
বর্তমান বিজ্ঞানপনের মতো করে নির্ভুল কথাটা কেন লিখলাম না?
কারন মানুষ মানেই ভুল করে,আমি হয়ত করব। অতীতেও করেছি।কিন্তু আমি ভুল থেকে শিক্ষা নিয়ে দ্রুত সমাধান করতে পারি। এখন প্রতিটা দিন শুরুর আগে আমি চিন্তা করব, পরের দিন মারা যেতে পারি। একটা নতুন দিন মানে নতুন সুযোগ। পাপ করার জন্য নয়,পাপ এবং অন্যায় থেকে দূরে গিয়ে নেকি অর্জন করার জন্য। এত কথার ভীরে একটা কথা বলে রাখা ভালো, এমন সময় আসতে পারে যখন অধিকাংশ মানুষ আমার বিপক্ষে থাকতে পারে, কোন ভালো কাজ করার জন্য,আমাকে বুজতে ভুল করতে পারে, সেই দিনও অতীতের মতো করে, আমি নির্ভয়ে এগিয়ে যেতে চাই। কারন আমি কারো উপকার করলেও, বিনিময় আমার আল্লাহর কাছেই চাই। উপকার করার কারন ঐ মানুষকে যতটুকু ভালোবাসি, তারচেয়েও বেশি আল্লাহকে ভালবাসি বা উনার কথা অনুযায়ী চলতে চাই সেই জন্য। অনেক সময় একটা ভালো কাজকে সফল করার জন্য, নানা পথ অবলম্বন করতে হয়, যা সাধারন মানুষ বুঝতে চায় না, বুঝেও না। এমনকি  সেটা বুঝবে আশা করাও বোকামী। এই সব ক্ষেত্রে বরাবর এর মতোই আমার বিশ্বাস আমার সৃষ্টিকর্তা,যিনি আমার মনের কথা যানেন, আমার লক্ষ্য সম্পর্কে জানেন। 
 
আর মানুষ শুধু সফলতাই দেখে, এর মাঝের কষ্টগুলো দেখে না! আর দেখলেই বা আমার কি লাভ? একজন মানুষ আমাকে ভালো বলুক আর খারাপ বলুক তাতে আমার কি লাভ? আল্লাহর কাছে ভালো থাকতে পারলেই আমার সফলতা। এর এই যে বললাম এখন থেকে সীমিত সার্ভিস দিব যারা আমার পরিবারের মত হবে, এদের মাঝে কিছু মানুষ পাওয়া যাবে তারা বিপদেও পাশে থাকবে।আমি যেদিন মারা যাবো,নিজের অজান্তেই আকাশের দিকে তাকিয়ে হয়ত বলতে আল্লাহ, তিনি কোন ভুল করে থাকলে মাফ করে দিন, কারন সে আমার রক্তের কেউ না হয়েও আমার ভাই/ছেলে! 
 
এমন অজানা ভালোবাসা/মায়ার বন্ধনে যদি আমার এবং আমার কোম্পানীর  সেবা গ্রহনকারীর কিছু মানুষ জরিয়ে যায় সেটা কি আমার প্রকৃত স্বার্থকতা না?
 
হ্যাঁ, সেটাই আমার স্বার্থকতা। আমি যেই দিনই চলে যাই না কেন, আমার ভালো কাজের মাধ্যমে এমন একটা পর্যায় তৈরি করে যেতে চাই, যাতে করে কোটি কোটি মানুষ কান্না করে,মন থেকে দোয়া করে। আমি আমার অর্থ,প্রভাব প্রতিপ্রত্তি দিয়ে মানুষের মনে জায়গা করতে চাই না, ভালো কর্মের মাধ্যমে চাই। মরনের পর মৃত্য বার্ষিকির উদযাপন চাই না, ফুল চাই না, মন থেকে দোয়া চাই!
 
এবার প্রশ্ন হতেই পারে এই সীমিত সেবাগ্রহীতা কারা হবে? অনেক টাকা থাকতে হবে?
 
আমি অর্থ দিতে মানুষকে যাচাই করি না।আমি মানুষ যাচাই করি মন,ব্যবহার,জ্ঞান দিয়ে। আর ঐ সব মানুষ থেকে দূরে থাকি যারা অহংকারী, লোভী, নির্বুধ এবং অকারনে দূরব্যবহারকারী। বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে পারি, অহংকার তারাই করে যারা যোগ্যতার থেকে বেশি পেয়েছে এবং যা সে কম চেষ্টায় পেয়েছে। লোভী ব্যক্তি নিজের ক্ষতি তো করেই, আশেপাশের মানুষেরও ক্ষতি করে। তার মনেই থাকে না যে, আল্লাহ রিজিক নির্ধারন করে দিয়েছে। আমি সাকিব যতই বলি না কে সীমিত সার্ভিস দিবো, দেখা যাবে আমার যা দরকার সেই টাকা বা তার চেয়ে অনেক বেশি টাকা, আমার কাছে ঠিকই চলে আসবে কিন্তু তাদের সেটা কে বুঝাবে! সবার শেষে থেকে যায় নির্বুধ মানুষেরা! আল্লাহর দেয়া সবচেয়ে বড় নিয়ামত গুলোর একটি হলো ইলম বা জ্ঞান। ইমল বলতে আবার কেউ ইসলামিক জ্ঞান ভাববেন না। পৃথিবীতে যা আছে সব কিছু জ্ঞানই, গ্যালাক্সি নিয়ে চিন্তা করা, পরিবেশ নিয়ে চিন্তা করা, গবেষনা করা সবই জ্ঞানের অংশ। পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমাদের সৃষ্টিকর্তার তৈরি, তাই সব কিছুর জ্ঞানই আমাদের নেয়া উচিত। এমনকি যে কোন জ্ঞান অর্জনে যারা বাধা দেয়, তারাও নির্বুধ অথবা জ্ঞানপাপী! ভালো খারাপ সব জ্ঞানই আমাদের অর্জন করা উচিত কিন্তু শুধু ভালো কাজই করা উচিত।খারাপ বা হারাম সম্পর্কে যদি নাই বা জানেন তাহলে ভালো খারাপের পার্থক্য করবেন কি করে? আমরা মানুষ সৃষ্টির সেরা জীব হয়েছি জ্ঞানের জন্য, চেহারার জন্য নয়। আর জ্ঞানীদের চেহারা কেন যেন আমার কাছে এমনিতেই ভালো লাগে।
 
 
 
পরিচ্ছেদ-৩ঃ শিক্ষা ( Lilac education)
পরিচ্ছেদ-৩ঃ শিক্ষা
আমি আজ যতটুকু এসেছি ততটুকু আমার আল্লাহ দেয়া জ্ঞানের জন্য, যদিও আমি এখনো শিখছি,প্রতিদিন শিখছি! আমি হয়ত অনেকগুলো ভালো স্কুল,কলেজ, ভার্সিটিতে পড়েছি, দেশ ও দেশের বাইরে,অনলাইনের অথবা অফলাইনের অনেক কোর্স করেছি ( এখন পর্যন্ত ১২২+) কিন্তু আমার শিক্ষার ৯০% জীবন থেকে নেয়া। সেই ছোট বেলা থেকেই,পরিবেশ পরিস্থিতি থেকে আমি সবচেয়ে বেশি শিখি। এই জন্য নিজেকে মাঝে মাঝে সুপার ভাইরাস মনে হয়, যে কিনা মিউটেশন করে, যে কোন পরিস্থিতি থেকে শিখে, দ্রুত মানিয়ে নিতে পারে।
 
আমি যে কোন সার্ভিস বা সিস্টেম আনলে সেটা কেন অনেক বেশি কার্যকরী হয় যানেন?
কারন আমি ভুল থেকে শিখি এবং শিখাই। এবং আমি ঠেকে শিখার চেয়ে দেখে শিখতে পছন্দ করি বেশি। এবং একই সাথে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ব্যবসা এবং মনোবিজ্ঞান পড়ার কারনে, তথ্য যাচাই করে ভবিষ্যতের জন্য ভালো সার্ভিস আনতে পারি।
 
আমি এখন বলে যাচ্ছি আগামী ৫-৭ বছরের মধ্যে সার্টিফিকেটের মূল্য প্রায় শূন্যের কাছে চলে আসবে, এর জায়গা নিবে আপনার মেধা,পরিশ্রম এবং উদ্ভাবন! টাকা ছাড়া, কারো সহযোগীতা ছাড়া লিলাক গ্রুপ সহ অনেক বড় বড় কোম্পানী তৈরিই হতো না, যদি না এই সব প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের জ্ঞান থাকত। 
 
অনেকেই বলতে পারেন অনেক প্রতিষ্ঠানের মালিকের তো ডিগ্রি নাই, ভার্সিটি বা কলেজ ড্রপ আউট, তারা কিভাবে সফল ব্যবসায়ী হলো?
 
উত্তর- জীবন থেকে শিক্ষা! আমি যেমন বলেছি আমি এতো এতো কোর্স শেষ করেছি, এখনো করছি, করাচ্ছি, তারপরো আমার জীবনের শিক্ষার ১০% বই থেকে! ওরা যা করে, বই না পরেই যথাযথ ভাবে করে যাচ্ছে!শুধু জানে না বইয়ের সংগা! আর বিশ্ববিদ্যালয়ে পড়ে, সংগা মুখস্ত করে, ব্যবসার শিক্ষার্থীরা জানেই না, ব্যবসা কি করে করতে হয়!
 
এবার আপনিই বলুন আপনি ডিগ্রি নিয়ে বেশি শিক্ষিত নাকি উনি ডিগ্রি ছাড়া বেশি শিক্ষিত?
প্রশ্ন রেখে গেলাম! আর উত্তরে যদি অনুভব আসে যে, ডিগ্রি না নিয়েও বাস্তব জ্ঞানের জন্য উনারাই বেশি শিক্ষিত, তাহলে আজ থেকে সব পেশার মানুষকে সম্মান করুন।হতে পারে সে মুচি, মুদি দোকানদার বা বাদাম বিক্রেতা! জ্ঞান কে সম্মান করুন, সরকারি-বেসরকারি, দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয় না! আমার কাজ শুধু সমস্যা বের করা না, এর সমাধান নিয়ে কাজ করাও। যারা গ্রহন করতে চায়- তাদের জন্য আমার দোয়ার, আমার মৃত্যুর আগে পর্যন্ত খোলা থাকবে।
 
যেই শিক্ষা আমার এবং সাধারন মানুষের প্রয়োজনে কাজে আসে না তাকে কি শিক্ষা বলা উচিত?
 
উত্তরটা কঠিন হয়ে গেলেও বলতেই হবে “না”। শিক্ষা অবশ্যই আমাদের জীবনের পরিবর্তন করবে। যেই জ্ঞান আমার কোন কাজেই আসবে না, যার প্রতি আগ্রহই নাই, তাকে শিক্ষা বলা অন্যায়! তবে হ্যা, পৃথিবীতে যা আছে তার সবই শিক্ষার অংশ কিন্তু আমাদের কোন বিষয়ে আগ্রহ আছে বা কি বর্তমানের আমার জন্য প্রয়োজন, সেটাই আমার শিক্ষার অংশ। যেমন ফ্যাক্স মেশিন সম্পর্কে শিক্ষা অর্জন করে, আমার এই যুগে কোন লাভ নেই তাই এটাকে আমি শিক্ষা বলতে নারাজ আর আমার আগ্রহও নাই!
 
লিলাক গ্রুপের সর্বপ্রথম যেই প্রতিষ্ঠান আমি তৈরি করেছিলাম সেটা “Lilac Education” যেটা ছিল জীবনমুখী শিক্ষার জায়গা।
 
যখন দেখলাম ভার্সিটি থেকে বের হয়ে শূন্য মাথা নিয়ে কাজ করতে এসে কিছুই পারে না, তখন বাধ্য হয়েই শুরু করেছিলাম, যদিও আমার ইচ্ছে ছিল ইকমার্স কোম্পানী দিয়ে শুরু করা। আমি মনে করি এই যোগে শিক্ষা না থাকলে, অনেক টাকা থাকলেও কিছুদিন পর তাকে ফকির হয়ে যেতে হবে, আর শিক্ষা থাকলে টাকা ছাড়া শুরু করেও ধনী হয়ে যাবেন!
 
এই যুগের সুপারম্যান কারা জানেন?
 
যাদের বাস্তবমুখী জ্ঞান আছে। যার যত জ্ঞান, সে তত বেশি শক্তিধর। বিশ্বাস না হলে চিন্তা করে দেখেন। কিন্তু একটা কথা আছে, আপনার জ্ঞান কাছে কিন্তু কাজের লাগাতে পারছেন না, বা করছেন না, তাহলে এই যুগে, এই জ্ঞানের কোন মূল্য নাই। তাই যা শিখবেন, তা কাজে লাগাবেন আর কাজের লাগাতে না পারলে শিখা আর না শিখার মধ্যে পার্থক্য কি?
 
এই শেষ সময়ে এসে Lilac Education এর শিক্ষা ব্যবস্থাকে আমি তিন ভাগে ভাগ করে দিচ্ছি!
 
১। কর্মের জন্য শিক্ষা 
২। জীবনের জন্য শিক্ষা
৩। পরবর্তী জীবনের ( পরকাল) জন্য শিক্ষা
 
লিলাক গ্রুপের প্রধান কোম্পানীর মধ্যে লিলাক এডুকেশন একটি কিন্তু বাকি সব কোম্পানীর মত এই প্রতিষ্ঠানেরও সাব কোম্পানী আছে। যেমন ছোট করে বলা যায়- KQSL, LSB, LIT, BOS, LDE, LDI, LDSM, CWBL ইত্যাদি। 
 
 
এখন প্রশ্ন হতে পারে কি ধরনের কার্যকরীতা আমি চাই, আমার তৈরি করা শিক্ষা ব্যবস্থা থেকে?
 

ধরে নিলাম কেউ আমাদের Lilac School of Business এ কোর্স করতে চায়, তাহলে তাকে শুধু কোর্স করলেই হবে না, তাকে হাতে কলমে ব্যবসা করে, লাভ করে, তারপর তাকে সার্টিফিকেট নিতে হবে। যদিও সার্টিফিকেটের মূল্য আমার কাছে খুবই কম। কর্মের জন্য শিক্ষার পর, জীবনের জন্য শিক্ষার উদাহরন দেয়া যাক। ধরে নেয়া যাক,  Lilac Department Of English (LDE) থেকে কেউ Spoken English কোর্সে করেছে, তাহলে তাকে অবশ্যই কথা বলতে হবে ইংরেজিতে। এবার অনেকে বলে বসবেন, ভাই এই কোর্স তো কর্মের জন্য! কিন্তু এখানেই জ্ঞানের খেলা, চোখের খেলা, মনের খেলা! বর্তমানে ইংরেজী শুধু চাকরির জন্য লাগে সেটা আপনাকে কে বললো? নাতি পোতির সাথে কথা বলতে, মোবাইল চালাতেও তো লাগতে পারে। আর জীবনের জন্য যা শিখবেন, তা কোন না কোন ভাবে কাজের ক্ষেত্রেও লেগে যাবে। আর শেষে যা শিখার কথা বলবো তা শেখার কথা ছিল সবার আগে! সেটা কি? পরকালের জন্য শিক্ষা!  দুই দিনের পৃথিবীর জন্য কত আয়োজন আর কত শিক্ষা কিন্তু চিরস্থায়ী  ঠিকানার জন্য কোন আয়োজন নাই, চেষ্টাও নাই। 

 
সাধারন মানুষ কি আমরা মরব না?
নাকি শুধু হূজররাই মরবে?
তারা সব যাবে জান্নাতে আর আমরা পরকালের জ্ঞানহীনরা জাহান্নামে যাবো?

আর একজন বয়স্ক মানুষ, পাপী মানুষ, হতভাগা মানুষ ভালো হতে চাইলে সুযোগ কই? কে দিবে? কে পথ দেখাবে?

 

সবার কথা চিন্তা করে বানিয়ে দিয়ে গেছি, knowledge of Quran & Smart Life ( KQSL)। যারা ইসলামিক জ্ঞান নিয়ে আরাম করে আমল করে বেরাচ্ছেন আর মানুষের ভুল ধরছেন,কথায় কথায় আমাদের জাহান্নামের শেষ মাথায় পাঠিয়ে দিচ্ছেন, তারা হয়ত কোরআন ভালো করে বুঝে পড়েন না।  আল্লাহ জ্ঞান দিলে সেটা বিতরন করা বাধ্যতামুলক। আর আল্লাহ যে শ্রেষ্ঠ বিচারক সেটা ভুলে যান কেন? আপনাকে ইসলামিক জ্ঞান দেয়ার পর সেটা কি করেছেন আর আরেক জনকে না দেয়ার পর বা কম দেয়ার পর উনি কি করছেন সেটা কি উনি দেখবেন না? এই যে সাধারন মানুষকে, যে কোন বয়সে হাফেজ হবার পথ তৈরি করে দেয়া হলো, অনেকে হাফেজ হয়েও গেছে, তারপরো হাফেজ সাহেবরা এসে বলেন এটাতো সম্ভব না, ধান্দাবাজী, তারা নিজেরা চিন্তা করেন? শুধু একটা না জানা কথার কারনে হয়ত আপনি জানান্নামে যেতে পারেন? এই পৃথিবীর পরিক্ষার হলে, সবার পরিক্ষার প্রশ্ন আলাদা। এই শেষ জমানায় কে কাফের, কে মুমিন, কে জ্ঞানী ( আলেম) আল্লাহ ছাড়া কেউ বলতে পারবেন না!

 

ইসলামিক কথা, ইসলামিক বিভাগের কথা আসলে একটু বেশিই বলে ফেলি বা লিখে ফেলি কারন এটা আমার অতি ইমোশনের জায়গা, আমার আল্লাহর দেয়া বিশেষ রহমতের জায়গা। শিক্ষা অধ্যায়ে  আরো বিস্তারিত বলবো! এবার একটু ভিন্ন কথায় আসি!

 
ইসলাম ছাড়া, অন্য ধর্মের মানুষ বা অন্য যে কেউ আমার কথা পড়তে পড়তে ভাবছেন হয়ত, আমাদের জন্য এই লোক কিছু করল না? আমাদের কি ভালোবাসে না নাকি?

ধারনা ভুল তাহলে, আমি, আমার বিশ্বাস, সৃষ্টিকর্তাকে যেমন শ্রদ্ধা করি, ঠিক একই ভাবে আপনার বিশ্বাসকেও সম্মান করি। আমার কোম্পানীর সার্ভিস সবার জন্যই,আমি সবার জন্যই। আমার সাথে অন্যায় করলে আমি বাধা হয়ে দাড়াবোই আর আমাকে সম্মান করলে অবশ্যই আমি সম্মান করবোই, এর সাথে ধর্মকে টেনে আনতে যাবো কেন? পৃথিবীতে সব মানুষই একই স্রষ্টার সৃষ্টি, হয়ত আমরা ভিন্ন মতবাদে বিশ্বাসী। এখন প্রশ্ন হলো অকারনে যার বিপক্ষেই যাই না কেন, যার ক্ষতিই করি না কেন, হিসেবেতো আমরা, আমাদের সেই স্রষ্টার বিপক্ষেই যাচ্ছি। তাই আমার সাধারন হিসাব, অল্প সময়ের পৃথিবীতে সবাইকে নিয়েই ভালো থাকতে চাই, ভালো কাজ করে যাই,খারাপ থেকে দূরে থাকি, ভালো মানুষদের শ্রদ্ধা করি, বাকিটা আমাদের স্রষ্টার উপর ছেড়ে দেই, উনিই সিদ্ধান্ত নিবে কে জান্নাতে (স্বর্গ) অথবা জাহান্নামে (নরকে) যাবে! আর অনেক সময় রাজনৈতিক প্রয়োজনে হানা- হানি তৈরি করানো হয়। আমি রাজনীতির ধারের কাছ দিয়েও কখনো যেতে চাই না। নির্ভেজাল জীবন যাপন করে, সবার সাথে পৃথিবীর অল্প সময়টা ভালোভাবে কাটাতে চাই। অন্য ধর্মের অনেক মানুষের সাথে আমার জীবনের সুন্দর সুন্দর অনেক গল্প আছে, জীবন ও আত্মীয়তার অধ্যায়ে জানাবো।

 

বলতে বলতে অনেক কথা হয়ে গেল তাও সূচনা অংশে! ছোট বলতে চেয়েও বলতে পারি না কারন আমার জীবন এক অদেখা যুদ্ধের গল্প, অলেখা হাজার উপন্যাসের চেয়েও বিশাল! শিক্ষার সাথে সব জড়িত তাই এই অংশ অনেক বড় হয়ে গেলো! তাহলে চিন্তা করা যায়? শিক্ষা অধ্যায় কত বড় হবে? সূচনা অংশের বাকি পরিচ্ছেদ ছোট করে লিখবো! কিছু কথা না হয়, না বলাই থাক, তা না হলে সামনে বসলে গল্প করব কি? আর বৃদ্ধ বয়সে গ ল্প শোনাবো কি!

 
 
 
পরিচ্ছেদ- ৪ : মনের ভাব প্রকাশ এবং লিখা ( Content Writing by Lilac- CWBL)
 

Content Is King কে বলে জানেন? পৃথিবীতে আমরা যা দেখি,লিখি,পড়ি সব সবই কন্টেন্ট। আমি যে লিখাটা লিখছি, যদি আমার লিখার ধারনা না থাকতো, তাহলে আমি কি পারতাম? আমি লিখতে না পারলে কি লিলাক গ্রুপ তৈরি করতে পারতাম?  জানাতাম কি করে? মার্কেটিং করতাম কি করে? কি লিখে? অনেকে ভালো বলতে পারে লিখতে পারে, না কেন? আসলে এই ধরনের রাইটিং সার্ভিস দেয়া বা জানা একটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ সেটা বলে বুঝানো যায় না, আর কাউকে অনুভব করানোও যায় না। যদি জানতো তাহলে পৃথিবীর প্রতিটা মানুষ কন্টেন্ট রাইটিং শিখতো! আমার লিখা লিখির এই প্রতিষ্ঠান সারাবিশ্ব ব্যাপী সব ধরনের লিখা প্রদান করে,আমাদের  বিভিন্ন কোম্পানীর সার্ভিস ছাড়াও!

 

এখন প্রশ্ন হতে পারে এটার মাধ্যমে কিভাবে মানুষের উপকারে আসা হয়? আসলে যা করা হয় সবই উপকার কিন্তু সাধারন মানুষ এই প্রতিষ্ঠানের ৯৯% জিনিসই বুঝবে না তাই যা বুঝবেন এমন এক ঘটনা বলি। লিখার মেধা দিয়েও মানুষের পাশে দাঁড়ানো যায় তার উদাহরন। আমি পত্রপত্রিকার উদাহরন দিবো না কারন এটা সাধারন মানুষের অনেকটাই আয়ত্বের বাইরে যদিও আমাদের এই সার্ভিসও আছে! 

এবার গল্পে আসা যাক। গত বছরের মাঝামাঝি সময়ের কথা। এক মেয়ে হঠাৎ আমাকে এসে বললো তার বাবা নেই, অনেকে কষ্টে পড়াশোনা করছে।সে  শেষ সেমিস্টারের দিকে আছে। এই মূহুর্তে যদি ৫০%+ বৃত্তি না পায় তাহলে পড়া শেষ করতে পারবে না। তাই তার ভার্সিটিতে অসাধারন একটা মেইল করতে হবে। সে ছোট একটা ফি দিতে চাইলো কিন্তু আমাদের বিভাগে এই ধরনের অতি ইমোশনাল কন্টেন্ট লিখার ফি অনেক বেশি কারন এই ধরনের রাইটার হতে অনেক সময় লাগে।অবশেষে তার মেইল এমনভাবে লিখে দেয়া হয়, যেটা যে কেউ পড়লেই আবেগী হয়ে যাবে। অবশেষে সে বৃত্তি পেল।এমন ছোট ছোট অনেক গল্প আছে। তাছাড়া আমাদের ম্যাগাজিন এবং সংবাদপত্রগুলো মানুষের মাঝে সত্য তথ্য প্রকাশে কাজ করে যাচ্ছে।

আমি এই প্রতিষ্ঠান তৈরি করেছি মূলত গবেষণা এবং প্রকাশনার কেন্দ্র হিসেবে। আমি চলে যাবার আগে এমনভাবে এই প্রতিষ্ঠান তৈরি করে দিয়ে যেতে চাই যাতে করে এখানকার শিক্ষার্থীরা গবেষণা,প্রকাশনা এবং সর্বোচ্চ জ্ঞানের ধারক এবং বাহক হয় ।একইসাথে তারা যেন সারা বিশ্বের মানুষের মাঝে সত্য জ্ঞান ও গবেষণালব্ধ তথ্য পৌঁছে দিতে পারে। কন্টেন্টের উপর শিক্ষা শেষ করে যারা আমাদের প্রতিষ্ঠানে কাজ করছেন, তারা জানেন আমি কি পরিমান আন্তরিকতার সাথে তাদের লেখক হিসেবে তৈরি করি। সেই ধারা আমার পরবর্তীতে আপনাদেরও ধরে রাখতে হবে। আর যারা কাস্টমার তাদের সবসময় আপনাদের সেরা লিখাটা দেয়ার চেষ্টা করবেন।

 
পরিচ্ছেদ-৫ : ( Lilac Dream House)

ভালো ভাবে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য, নিরাপদে থাকার জন্য, মানুষের একটা আপন ঠিকানা দরকার, একটি জায়গা দরকার, বাড়ি দরকার, এমনকি ভালোভাবে আমল করার জন্যেও একটি জায়গা দরকার। কিন্তু এক এক মানুষের সাধ্য এক এক রকম, রূচি এক এক রকম। সব কিছু চিন্তা করে আমাদের এই প্রতিষ্ঠান থেকে চেষ্টা করা হয় সাধ্যের ও সামর্থ্যের মধ্যে শ্রেষ্ঠ্য বাড়ি করে দেয়ার জন্য। এই প্রতিষ্ঠানের ব্যাপ্তি অনেক কিন্তু আমার প্রাথমিক উদ্দেশ্য ছিল মানুষের কাছে সততার সাথে সার্ভিস পৌঁছে দেয়া। এই প্রতিষ্ঠান থেকে আমার চাওয়া-পাওয়ার অনেক গল্প থাকলেও, শেষ ইচ্ছে আল্লাহ কথা অনুযায়ী মানুষের কাছে শ্রেষ্ঠ্য সেবা পৌঁছে দেয়া এবং ধীরে ধীরে, সততার সাথে জীবন পরিচালনাকারী অসহায় বৃদ্ধ মানুষের জন্য বৃদ্ধাশ্রম করে দেয়া, একই সাথে এতিম বাচ্চাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করে যাওয়া। 

অনেকে প্রশ্ন করতে পারেন এক সাথে কেন রাখতে চাই?

কারন এতিমরা যেন অনুভব করতে না পারে তাদের পৃথিবীতে কেউ নাই, তারা যেন মনে করতে পারে, তাদের নানা-নানী অথবা দাদা-দাদি বেচে আছেন। আবার বৃদ্ধাশ্রমের অনুভুতিও যেন বৃদ্ধদের না আসে। তারা যেন মনে করতে পারেন তারা শেষ বয়সে নাতি-নাতনির সাথেই দিন কাটাচ্ছে। আমি মনোবিজ্ঞান শিখেছি মানুষকে চিকিৎসা দেয়ার জন্য না, মূল থেকে মানুষের সম্যস্যা সমাধান করার জন্য। আমার কাছে বাড়ি মানে ইট-পাথরের দালান না,বাড়ি মানে ভালোবাসার জায়গা, শান্তির জায়গা, চিরস্থায়ী ঠিকানায় (কবর) চলে যাবার আগে, শান্তিতে, নিরাপদে অপেক্ষা করার শেষ আশ্রয়।

আমার সামনে অথবা আমার জানা মতে কোন দিন আমার প্রতিষ্ঠান থেকে মানুষকে খারাপ সেবা দিতে আমি দিবো না, তারপরো যদি আমার প্রতিষ্ঠানের কেউ আমার বেচে থাকা অবস্থায় অথবা মরে যাবার পর, মানুষকে থকানোর চেষ্টা করেন, তাহলে মনে রাখবেন ” আমি এবং আমার প্রতিষ্ঠান তৈরি হয়েছিলাম আল্লাহর বিশেষ রহমত দিয়ে, আমার অভিভাবক আল্লাহই, তাই এর শাস্তিও হবে ভয়াবহ”। মানুষকে ভালো সার্ভিস দিবেন ,সততার সাথে সার্ভিস দিবেন কিন্তু ঠকানো যাবে না। বলে কয়ে প্রয়োজনে বেশি টাকা দিয়ে, ভালো সার্ভিস দিবেন কিন্তু না বলে কোন দিন লুকায়িত চার্জ করবেন না। আমার উদ্দেশ্য কোন দিনই সবার কাছে সেবা পৌঁছে দেয়া না, ভালো মানুষের কাছে ভালো সেবা পৌঁছে দেয়া! যেমন আমি বলেছি ” ধীরে ধীরে সততার সাথে জীবন পরিচালনাকারী অসহায় বৃদ্ধ মানুষের জন্য বৃদ্ধাশ্রম করে দিতে চাই” , আমি কিন্তু বলি নাই, সবার জন্য দিব, কারন যে লোক সারাজীবন নিজের দায়িত্ব পালন করে নাই, মানুষের হক মেরে খেয়েছে, অন্যায় করেছে তিনি কি শাস্তি পাওয়ার যোগ্য না? আর ইচ্ছেকৃতভাবে কারো হক মারলে, আল্লাহও তাকে ক্ষমা করেন না, আর আমি উনার বান্দা মাত্র! উনার ভালোবাসার তুলনায় আমি কিছুই না। তাই সততার সাথে জীবন পরিচালনাকারী প্রতিটা মানুষের পাশে আমি আছি। আবার নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, অসহায় মানুষের পাশেও আমি আছি! কারন জীবন নামের গল্পে ন্যায়পরায়নতার সাথে চলতে চলতে কারো কাছে ভিলেন হবো, আর কারো কাছে নায়ক! কিন্তু আমাকে নায়ক বানানো প্রতিটা মানুষই হোক আল্লাহর কাছে নায়ক!

 

 

পরিচ্ছেদ- ৬ : ( Lilac Graphics)

প্রতিটা প্রতিষ্ঠানকে যে কোম্পানী সাপোর্ট দিয়ে আসে সেটা হলো গ্রাফিক্স। সব ওয়েবসাইট থেকে শুরু করে, ফেসবুক পেইজ ডিজাইন, যে কোন বিভাগকে সামনে আনার সকল কাজ করে এই কোম্পানী। আমাদের সকল ভালো কাজকে, কথাকে, লিখাকে মানুষের সামনে নিয়ে আসার  কাজ করে যাচ্ছে, এমনি কোরআন গবেষনা কোর্সসহ সকল ইসলামিক বিভাগেও গ্রাফিক্স কোম্পানী অনেক বড় ভূমিকা রেখে থাকে। এই প্রতিষ্ঠানের কাজের পরিধি এতো বেশি যে খালি চোখে বুঝা যায় না। আমি আশা করি এই প্রতিষ্ঠান আরো বেশি চমকপ্রদ কাজ করবে এবং সকল ভালো কাজকে সুন্দরভাবে মানুষের সামনে নিয়ে আসতে সহযোগিতা করবে। যদিও বর্তমানের ট্রেন্ড হলো মানুষের বদনাম করে ( গীবত) কন্টেন্ট ব্যানার বানানো কিন্তু এগুলো থেকে বিরত থাকতে হবে এবং ইতিবাচক বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। এটা লিলাকগ্রুপের সবচেয়ে পুরাতন কোম্পানীগুলোর মধ্যে একটি । অনেক ইতিহাস এবং গল্পের স্বাক্ষী হয়ে আছে ,কারন সব কোম্পানীরই গ্রাফিক্সের সহযোগিতা প্রয়োজন হয়।

পরিচ্ছেদ-৭ : ( Lilac web)

লিলাক গ্রুপের অধিকাংশ সার্ভিস যেহেতু অনলাইনের মাধ্যমে পরিচালনা করা হয় তাই আমাদের সবচেয়ে শক্তিশালী এবং প্রয়োজনীও কোম্পানীগুলো মধ্যে একটি হলো লিলাক ওয়েব। এমন কি আমার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর কাজগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতাম ওয়েব ডিজাইন করা। লিলাক গ্রুপের প্রতিষ্ঠা হয়েছে এই কোম্পানী দিয়ে। যত ওয়েব এবং এপ্স বিষয়ক সার্ভিস আছে, সব আসে এই কোম্পানীর মাধ্যমে। আমি আশা করি এই কোম্পানির মাধ্যমে পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তি আমাদের লিলাক পরিবারের সবার কাছে পৌঁছে যাবে। পরিবর্তিত পৃথিবীর কোন কাজই করা সম্ভব না এই কোম্পানী ছাড়া। আমি চাই আমার ভালো কাজগুলো, ইচ্ছেগুলো সত্যি করবে এই কোম্পানী। আমি যেদিন চলে যাবো পৃথিবী ছেড়ে, তারপরো আমার ভালো কাজ গুলোকে বাচিয়ে রাখার দায়িত্ব থাকবে এই কোম্পানীর কারন আমি অটোমেশন সিস্টেম করে দিয়ে যাবো অনেক সার্ভিসের জন্য। আর এটাও সত্যি এই কোম্পানী ধসে গেলে আস্তে আস্তে আমাদের সব কোম্পানী, সাব-কোম্পানী এবং সার্ভিস ধসে যেতে থাকবে।

পরিচ্ছেদ-৮ : ( Lilac Fashion)

অনেকে ফ্যাশন বলতে মনে করে থাকেন চাকচিক্য এবং ছোট খাটো কাপড় বা ওয়েস্টার্ন কাপড়। আসলে আমাদের কোম্পানী মানুষের শালীন এবং রূচিশীল কাপরের চাহিদা নিয়ে কাজ করে। আমি এই কোম্পানীর মাধ্যমে মানুষের মাঝে শালীন এবং আরামদায়ক পোষাকের ব্যবস্থা করে যেতে চাই। পোষাকের মাধ্যমে ইসলামিক এবং শালীন রূচিশীলতার নব জাগরন করতে চাই। আমি জানি স্রোতের বিপরিতে হাটা কতটা কঠিন কিন্তু হয়ত কিছু মানুষের মাঝে সেই রূচি তৈরি করতে পারবো যেখানে মানুষ শালীনতাকে এবং ইসলামিক মূল্যবোধকে প্রাধান্য দিবে।

পরিচ্ছেদ- : ৯ ( Lilac AD Agency)

আমাদের সকল কোম্পানী এবং আমাদের সাথে জড়িত অনেক কোম্পানীর চালিকাশক্তি হলো আমাদের এই বিজ্ঞাপনের কোম্পানি। এই কোম্পানীর ব্যাপ্তিও অনেক বেশি, বলতে গেলে লিলাকগ্রুপের প্রাণ বলা যেতে পারে। আমার সুন্দর ভাবনাগুলোকে মানুষের মাঝে পৌঁছে  দেয়া , মানুষের মন, এবং সামাজিক অবস্থা গবেষনা করে বিজ্ঞাপনের পরামর্শ দেয়াও এই কোম্পানীর কাজ। এমনকি সমাজের জন্য কাজ করা, ভালো কোম্পানী এবং মানুষকে সমাজের মানুষের সামনে নিয়ে আসাও এরই কাজ। আমার ব্যবসা শিক্ষা এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শিক্ষার মিলিত জ্ঞানের ফসল এই কোম্পানী। আমার ভালো কাজগুলো মানুষের কাছে পৌঁছে যাক এই কোম্পানীর হাত ধরে।

পরিচ্ছেদ- : ১০ ( Shoila)

কুটির-শিল্প এবং গ্রাম-বাংলার মানুষের শিল্প এবং শ্রমকে, তাদের আয়ের উৎস বানানোর কাজ করে থাকে শৈলা। আমরা শুধু আধুনিক জীবন ব্যবস্থা নিয়ে কাজ করি তা নয়,একই সাথে ঐতিহ্য এবং সংস্কৃতি নিয়েও কাজ করে থাকি। যদিও এই প্রতিষ্ঠানের কাজের পরিধি, এখনো বেশ ছোট কিন্তু আমি আশা করি ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের মাধ্যমে পিছিয়ে পরা গোষ্ঠির উন্নয়নে, আমি আরো কাজ করতে পারবো। এই প্রতিষ্ঠানের সাথে আমাদের অন্যান্য কিছু প্রতিষ্ঠান, পিছিয়ে পড়া জনগোষ্ঠির মৌলিক চাহিদা পূরনে সহযোগীতা করছে এবং করবে। আঞ্চলিক উন্নয়নের জন্য এই প্রতিষ্ঠানের গূরুত্ব অনেক বেশি কারন আর্থিকভাবে স্বচ্ছল না করা গেলে, মৌলিক চাদিহা পূরন করা যায় না, ঘরে খাবার না থাকলে কেউ শিখতেও চায় না , পেটে ক্ষুধা নিয়ে কেউ ভালো কথাও শোনতে চায় না। আমি চাই মানুষ যথাসম্ভব নিজের ঘরে থেকে, আরামে কাজ করার সুযোগ যেন পান। আমাদের অধিকাংশ কোম্পানী প্রযুক্তি নির্ভর এবং নিজের বাসায় বসে কাজ করা যায়। সারাবিশ্বব্যাপী পিছিয়ে পড়া জনগোষ্ঠির জন্য কাজ করা খুবই কঠিন কারন তারা যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারে না এবং চায়ও না। তাদের জন্য এই প্রতিষ্ঠান খুবই গুরত্বপূর্ন ভূমিকা রাখতে পারবে বলে আমি আশা করি। এই সংস্থার মাধ্যমে উপজাতিসহ সকল মানুষের কাছে আমার ভালো চিন্তাগুলো পৌঁছে যাক। কিন্তু  এই প্রতিষ্ঠানের মাধ্যমেও আমি হয়ত সীমিত কিছু মানুষের কাছে সেবা পৌঁছে দিব কিন্তু তাদেরকে আমার পরিবাবের মতো ভাবতে চাই, লিলাক পরিবারের অংশ ভাবতে চাই। আমি চলে যাবার আগে পিছিয়ে পড়া জনগোষ্টির জন্যও কাজ করে যেতে চাই। 

পরিচ্ছেদ- : ১১ ( Lilac Beauty)

আল্লাহ আমাদের এই যে এত সুন্দর চেহারা দিয়ে বানিয়েছেন,সেটাকে পরিচর্যা করা কি আমাদের দ্বায়িত্বের মধ্যে পড়ে না? অবশ্যই পড়ে, আর সুন্দর ভাবে নিজেকে গুছিয়ে নেয়ার, নিজেকে পরিচর্যা করার, সকল দ্বায়িত্ব পালন করে আমাদের এই কোম্পানী। যদিও আমি প্রাকৃতিক উপাদান ব্যবহার করতেই পছন্দ করি কিন্তু জীবনের প্রয়োজনে সব ধরনের প্রোডাক্টই পাওয়া যাবে। আমি সব ধরনের মানুষ, সব রঙ এবং সব দেশের মানুষকে সম্মান করি এবং ভালোবাসি, আমার দৃষ্টিতে কেউই অসুন্দর নয়। আমাদের প্রতিষ্ঠান থেকে আমি সব সময় ভালো প্রোডাক্ট দেয়ার জন্যই বলি, সামনে সেবার মান আরো বাড়বে। কিন্তু রঙ ফর্সাকারী ক্রিম, মানুষকে ধোকা দেয়া ক্যামিকাল আমি আমার প্রতিষ্ঠান থেকে বিক্রি করতে চাই না। মানুষের কাছে সেবা পৌঁছে দেয়ার জন্য আমি এখনো এই বিষয় নিয়ে পড়াশোনা এবং গবেষণা করছি (এরোমাথ্যারাপি এবং কমমেটিক্স সাইন্স)। প্রাকৃতিকভাবে নিজেকে পরিচর্যা করার উপায়গুলো নিয়ে আমরা আরো বেশি কাজ করবো, এমনকি ব্যক্তিগতভাবে আমি কোরআন গবেষনা বিভাগকেও এই কোম্পানীর সাথে যুক্ত করতে চাই মানুষের সৌন্দর্য্য বৃদ্ধির জন্য আল্লাহর কথা গুলো মানার জন্যে। সব জায়গায় আল্লাহর কথা মানার ব্যাপারে আমার অতি ইচ্ছে অনেকের কাছে পাগলামী মনে হতে পারে! কিন্তু আমি বলতে চাই, একজন পাগল না হয় পৃথিবীকে একটা ভিন্ন দৃষ্টিতেই দেখল!

পরিচ্ছেদ- : ১২ ( Lilacjobsbd)

এই প্রতিষ্ঠান মূলত লিলাক গ্রুপের মানবসম্পদ বিভাগ নিয়ে কাজ করে থাকে। এছাড়াও চাকরির জন্য আমাদের লিলাক এডুকেশনের শিক্ষার্থীদের বাস্তবিক জ্ঞান দিয়ে প্রস্তুত করা, পরীক্ষা করা এবং মানবিক গুনাবলি পরীক্ষা করে থাকে। এই প্রতিষ্ঠানের পরিধি এবং পরিকল্পনা মানুষের ধারনার বাইরে। ভবিষ্যতে বিভিন্ন প্রতিষ্ঠানের মানব সম্পদ বিভাগের দ্বায়িত্ব নেয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে, যেখানে প্রতিষ্ঠানগুলো তুলনামূলক কম খরচে, যোগ্য এবং ভালো মানুষ পাবেন কারন সবাই লিলাক এডুকেশন/ বিশ্ববিদ্যালয় ( সম্ভাব্য) থেকে বাস্তবিক জ্ঞান নিয়ে ও মনোবিজ্ঞান বিভাগ থেকে পাশ করে আসবে। যাদের আমরা যুগের সাথে , প্রয়োজনের সাথে তাল মিলিয়ে চলার শিক্ষা দেই এবং দিবো। এমনকি এই সব কর্মজীবী মানুষেরা হবে সবচেয়ে আধুনিক এবং জ্ঞানী কারন সব আধুনিক প্রযুক্তি এবং জ্ঞান অর্জন করার সুযোগ তাদের চেয়ে বেশি পাওয়ার সুযোগ অধিকাংশেরই কম থাকবে।

পরিচ্ছেদ- : ১৩ ( Lilac Food)

জীবনের বেচে থাকার জন্য সবার আগে দরকার হয় খাদ্য। শুধু খাবার খেলেই তো হবে না , সেই খাবার মজাদার কিনা সেটাও গুরুত্বপূর্ন। কি খাচ্ছি, কোথা থেকে খাচ্ছি, কিভাবে খাচ্ছি সেটাও গুরত্বপূর্ণ। সকল রেস্টোরেন্ট, খাবার ব্যবস্থাপনা নিয়ে কাজ করে থাকে আমাদের এই প্রতিষ্ঠান। আমি চাই সততার সাথে, ভেজালমুক্ত, সুস্বাদু খাবার মানুষের কাছে পৌঁছে দেয়ার। আমার কোন প্রতিষ্ঠানেই আমি কাউকে প্রতিযোগী ভাবি না, কারন আমি কিছু মানুষের কাছে এই সেবাটা পৌঁছে দিতে চাই, যারা কিনা আমার পরিবাবের মতোই হবে। আর এই নতুন চিন্তার শুরুটা আমি আমাকে দিয়েই শুরু করব। তাই বিভিন্ন রেস্টোরেন্টের বা খাবারের প্রতিষ্ঠানের কোনদিনই ভয়ের কিছু নেই বরং যারা ভালো খাবার পরিবেশন করবেন, ভালো পরিবেশে তাদের আমি সহযোগীতা করব। আর হ্যাঁ, কিছু অসহায় মানুষের সহযোগীতায়  আমি কাজ করি, ভবিষ্যতে আরো করব কিন্তু আমার কিছু ভালো কাজকে গোপন রাখতেই ভালোবাসি কারন বিনিময়টা চাই আমার আল্লাহর কাছ থেকে, লোক দেখানো কাজ আমার পছন্দ না। তাও অনেক জায়গায় আমাকে সামনে থেকে কাজ করতে হবে সেটা কোম্পানী এবং মানুষের ভালোর জন্য এবং আল্লাহর ইচ্ছে অনুযায়ী।

পরিচ্ছেদ- : ১৪ ( Lilac Travel Agency)

আমি ছোট বেলা থেকে ঘুরতে পছন্দ করি, এখনো করি কিন্তু সময়ের ব্যস্ততায় কমে গিয়েছিলো। এখন থেকে আস্তে আস্তে সেটা বাড়বে কারন আমার ইচ্ছে ছাড়াও আল্লাহর নির্দেষ আছে উনার সৃষ্টিজগতকে ঘুরে দেখার জন্য।  আমার এই প্রতিষ্ঠানের মাধ্যমে নিজে ঘুরবো এবং লিলাক পরিবারের বাকি সদস্যদেরো ঘুরার ব্যবস্থা করে দিবো। যদিও এই প্রতিষ্ঠান লিলাক গ্রুপের প্রতিষ্ঠাকালীন সময়ে তৈরি হয়েছে কিন্তু এর কাজের পরিধি, পরিকল্পনার তুলনায় এখনো ছোট। আশা করছি ভবিষ্যতে পরিকল্পনা অনুযায়ী সফল হবে এবং মানুষের মাঝে বাস্তবিক জ্ঞান ও আনন্দ ভাগাভাগির এক বিশাল মাধ্যম হয়ে উঠবে। লিলাক গ্রুপের দেশি-বিদেশি হোটেল-মোটেল, পরিবহন ব্যবস্থাপনা, টিকিটিং সিস্টেম, রিসোর্ট সবই এই কোম্পানীর অন্তর্ভুক্ত। আর এই কোম্পানীর সাথে জড়িত প্রতিটা ব্যক্তির জন্য নির্দেশনা হলো কোন দিন অশ্লীলতা, অনৈতিকতা এবং অনিরাপদ কাজকে প্রাধান্য দেয়া যাবে না, সেটা আমি মারা যাবার পরও না কারন বিশ্বাস করেন আর না করেন যেদিন অন্যায় শুরু করবেন সেই দিন থেকে যত মার্কেটিংই করেন না কেন কোম্পানী বাচাতে পারবেন না। কারন আমার প্রতিষ্ঠানগুলো আল্লাহর দান এবং সব কিছুর মালিক উনিই। আর কখনো অনৈতিকভাবে কারো সাথে খারাপ আচরন করবেন না। আমাদের কোন কাস্টমার খারাপ আচরন করলে আমাদের জানাবেন, আমরা উনার রেজিস্ট্রেশন বাতিল করে দিব, প্রমান পেলে। আর আমাদের কাস্টমার বা লিলাক পরিবারের সদস্যরা সাধারনত খারাপ আচরন করবে না, কারন রেজিস্ট্রেশন ছাড়া আমরা সার্ভিস দেই না এবং রেজিস্ট্রেশন দেয়ার আগে অবশ্যই বিভিন্ন বিভাগ থেকে আমরা তাদের যাচাই বাছাই করে তারপর লিলাক পরিবারের অংশ বানাই।

পরিচ্ছেদ- :১৫ ( Shwapno Jatra)

আমি অসহায় মানুষদের সহযোগীতা করতে পছন্দ করি এবং ভালোবাসি, সেই ছোট বেলা থেকে । ১০ টাকা টিফিন খরচ দিলেও সেখান থেকে টাকা বাচিয়ে দান করার চেষ্টা করতাম। যত বড় হয়েছি, তত অর্থ উপার্জন বেড়েছে, কিন্তু দান করা কমাইনি। কিন্তু বড় হয়ে একটি জিনিস বুঝতে পারলাম, ভিক্ষার মধ্যেও মার্কেটিং চলে আসছে, ধোকাবাজী চলে আসছে। আর মনোবিজ্ঞান নিয়ে বাস্তবমুখী পড়াশোনা করার কারনে আস্তে আস্তে বিষয়গুলো সামনে আসা শুরু করল। দান করার আগে আমাদের ভাবা উচিত কেন দান করছি, কাকে দান করছি, কি জন্য দান করছি। দানের টাকা দিয়ে যদিও কোন খারাপ কাজ হয়,ওর নিজের খারাপ হয়, তাদের সেই দান অভিশাপের মতোই! আর সমাজের অসহায় মানুষেরা কেন যেন হাত পাততে পারে না ,বলতে পারে না, প্রফেশনাল ভিখারিদের মতো ভিক্ষা পায় না। অনেক মধ্যবিত্ত আছে যারা লজ্জার কারনে চাইতেও পারে না, বলতে পারেও না, “আমার ঘরে খাবার নেই”। না বলা, সত্যিকারের সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো জন্য আমি এই প্রতিষ্ঠান তৈরি করেছি। এই প্রতিষ্ঠানের প্রচার কম কারন ছবি তোলা হয় কম। যাও কিছু ছবি দেয়া আছে, এগুলো মানুষকে উৎসাহ দেয়ার জন্য অথবা ভবিষ্যতে মানুষকে বুঝানোর জন্য যে, “দান করা ভাল, আমি করেছি”। অন্য সব জায়গায়, আমার ছবি পেলেও দানের ক্ষেত্রে আমি কখনো নিজেকে দেখাই না,বা ভবিষ্যতেও চাই না। এই প্রতিষ্ঠানের পরিকল্পনাও অনেক বড়। শুধু দান করা নয়, ধীরে ধীরে মানুষকে স্বাবলম্বি করাও আমার ইচ্ছের মধ্যে পড়ে। অনেক সময় দেখা যায়, অনেক মানুষকে টাকা দিলে সেটার মূল্য বুঝে না, আবার জ্ঞানও থাকে না। তাদের জন্য আমি সরাসরি টাকা না দিয়ে ব্যবসায়িক চিন্তা এবং অর্থ প্রদানের মাধ্যমে সহযোগিতা করি। এই প্রতিষ্ঠানের সাথে Shoila, Foodlygo সরাসরি জড়িত।মানুষের জন্য কাজ করতে গিয়ে আমার অভিজ্ঞতা হলো, ভালো মানুষ হয়ে এই সমাজে কাজ করা কঠিন, তাই আমি একটু ভিলেন ভাব নিয়ে থাকতেই পছন্দ করি। অনেক বার বলেছি, আবারো বলি, আমার ভালো কাজকে আমি খুব বেশি প্রকাশ করতে চাই না, মানুষের কাছ থেকে কোন প্রসংশাও চাই না ,কারন আমি বিনিময়ে শুধু আমার আল্লাহর ভালোবাসা এবং জান্নাত চাই।

পরিচ্ছেদ- : ১৬ ( Foodlygo)

সারাজীবন বইয়ে পড়ে আসলাম ” কৃষক বাচলে দেশ বাচবে” এদের সম্মান করতে হবে আরো কত কিছু কিন্তু বুঝতে শিখার পর দেখি এরাই সবচেয়ে অবহেলিত, অসম্মানিত!

আমি কখনো সার্টিফিকেটের জন্য পড়ি নাই, জীবনের জন্য পড়েছি!

আমি কখনো চাকরির জন্য শিখি নাই, জীবনের জন্য শিখেছি!

আমি কখনো দেখানোর জন্য কাউকে সম্মান করি নাই, যে সম্মানের যোগ্য তাকে সম্মান করেছি!

আমি কখনো দেখানোর জন্য কাজ করি নাই, কাজের জন্য কাজ করেছি!

এই কৃষকেরা ফসল ফলিয়ে, কষ্ট করে জীবন নির্বাহ করে , দিন শেষে লাভ না পেয়ে মরে যাচ্ছে ,অনেকে আত্মহত্যাও করছে। আর অপর দিকে মধ্যবিত্ত,নিম্মবিত্তরা অতি দাম দিয়ে খাবার কিনে খাচ্ছি,তাও ভেজাল। সমাজের ধনীরাও ভেজাল খেয়ে, আয় করা টাকা ঢালছি হাসপাতালে! এই প্রতিষ্ঠান শুরু করার আগে এমন অনেক কিছু গবেষনা করে দেখেছি, অনেক যাচাই করে দেখেছি। দেখা যায় কৃষক যেখানে এক মন টমেটো ৫০ টাকায় বিক্রি করে, ঢাকার গ্রাহক সেখানে এক কেজি কিনে ৮০ টাকা দিয়ে! এক বিঘাতে ধান চাষ করে মৌষুম শেষ করে লাভ ৫০০০ টাকা!  খাবার উৎপাদন এবং ব্যবস্থাপনার মধ্যে অনেক বড় সম্যস্যা রয়েছে। এখানে অনেক গবেষনার প্রয়োজন, মানুষের প্রয়োজন, সদইচ্ছের প্রয়োজন।

কে করবে এগুলো? তাদের জন্য কাজ করা কি আমাদের দায়িত্ব না? আল্লাহ কি আমাদের এই ব্যাপারে প্রশ্ন করবেন না?

এই দ্বায়িত্ব আমার, আপনার,সবার। শুধু সরকারকে দোষ দিয়ে আমরা বসে থাকি! কিন্তু নিজে আমরা কয়দিন কৃষককে সম্মান করি, তাদের জন্য কাজ করি? আমি আবারো বলছি এই সমস্যা এত বেশি জটিল যা সমাধানের জন্য বিপ্লব প্রয়োজন হবে। এই বিপ্লবের অংশ হতে হবে কৃষি,প্রযুক্তি, অর্থনীতি এবং রপ্তানির। বাচ্চা থেকে শুরু করে সবার জন্য সপ্তাহে এক দিন ফসল ফলানো শিখতে হবে। নিজে মাঠে কাজ করলে বুঝতে পারবে , কৃষকের কষ্ট। এই কষ্ট থেকেই, মন থেকে আসবে, সম্মান। আমি মনে করি শুধু বই মুখস্ত করেই জ্ঞান অর্জন করা যায় না, অনুভব করতে হয়।  এই জটিল প্রক্রিয়া এবং কোম্পানী নিয়ে আমি কাজ শুরু করেছি অনেক আগে , আমার এই চিন্তা সফল হলে, লিলাক গ্রুপের সব কোম্পানীর মধ্যে সবচেয়ে মূল্যবান কোম্পানী হবে এটি। কিন্তু সবচেয়ে পরিশ্রমের, গবেষণার এবং অর্থমূল্যের প্রতিষ্ঠান হবে এটি। এক মাত্র এই প্রতিষ্ঠানের শেয়ার আমি অনেকের মাঝে দিতে চাই, এমনকি কৃষকদেরও দিতে চাই।

অনেক কথা বলে ফেললাম কিন্তু এই প্রতিষ্ঠানের কাজ কি?

এই প্রতিষ্ঠানের কাজের প্রক্রিয়া অনেক জটিল। আমি সবচেয়ে বেশি গবেষনা করেছি এবং করছি এই প্রতিষ্ঠান নিয়ে। সহজ কথায়, কৃষক চিন্তা ছাড়া, ফসল উৎপাদন করবে এবং সেই ফসল বা ভেজালমুক্ত খাবার পৌঁছে যাবে মানুষের ঘরে ঘরে। খাবার অর্ডার করার আগে মানুষ জানবে তিনি কি রান্না করবে, কতটুকো তার লাগবে আর কৃষকও জানবে তিনি কতটুকু বিক্রি করবেন, কত টাকায় বিক্রি করবেন। এই কোম্পানীর ধারনা, গবেষণা এবং মডেল এতো বেশি নিখুত আর সুন্দরভাবে আমি সাজিয়েছি যা মানুষের ধারনার বাইরে। এই কোম্পানীকে আমি ৬ টি ধাপে ভাগ করেছি তার প্রথম ধাপের কিছু অংশ বলেছি শুধু, বাকি ৫ ধাপ চমক হিসেবে রেখে দিলাম! হয়ে যাবার পর হয়ত বলবো ,অথবা বলবো না!

কিন্তু আমি জানি এই মহৎ এবং বৃহৎ কাজ করতে গেলে অনেক শত্রু তৈরি হবে, যদিও এটা সবার জন্য ভালো ,হয়ত কারো সাময়িক অসুবিধা হতে পারে শুধু! কিন্তু আমরা কেউ দুষ্টু চক্র ভাংতে চাই না, আর যারাও চাই তারা নিজের স্বার্থ্য ঠিক রেখে! আমি পৃথিবীতে থাকবোই কিছু দিন, এই অল্প সময়ে যতটুকু পারি মানুষের জন্য করে যাবো। তাই এই প্রতিষ্ঠানের জন্যও আমি সার্ভিস সীমিত করে ফেলছি। লিলাক পরিবারের সদস্যরাই এই সার্ভিস পাবে। আর এই কোম্পানীর মাধ্যমে সততা ও পরিশ্রমের সাথে জীবন নির্বাহকারী কৃষকেরাও হবে আমার পরিবারের অংশ, আমার বাবা-ভাই-বোন সমতুল্য। অল্প দিনের মধ্যেই হয়ত দেখা যাবে ,তাদের উৎসাহ দিতে আমি ধান বুনছি বা মাছ চাষ করছি! আপনাদের কোরআন শিক্ষা/গবেষনা/হাফেজীর ক্লাস করিয়ে ( আমার ইসলামিক প্রতিষ্ঠান) আমি নেকী করছি  তা ঠিক আছে কিন্তু আল্লাহর বান্দার মুখে খাবার তুলে দেয়া মানুষের নেকী কি আল্লাহ কম দিবেন, মনে হয়? শুধু চিন্তা করুন! আর সেই নেকী কত বেশি আর বিশাল হতে পারে?

পরিচ্ছেদ- : ১৭ ( Lilac Health Care)

আল্লাহ, লিলাক পরিবারের সবাইকে সুস্থ রাখুক, শান্তিতে আল্লাহর দুয়ারে যাওয়ার সুযোগ করে দিক। কিন্তু জীবনে অসুখ-বিসুখ থাকেই। সেই সময় আমরা একটা বিশ্বস্ত জায়গা চাই (হাসপাতাল), কিছু ভরসার মানুষ চাই (ডাক্তার, নার্স), যারা কিনা পরিবারের চেয়েও ভরসার মানুষ হবার কথা, অনেকে হয়ও কিন্তু আজ সমাজের সবাই যেন কেমন হয়ে যাচ্ছি। মানবিক দিক চিন্তা করলে ,অনেক বেশি অচেনা,অজানা! প্রতিষ্ঠান চালানোর জন্য ব্যবসায়িক মডেলের প্রয়োজন আছে, ব্যবসা শুরু করার পর কারো লস হোক সেটা আমি চাই না, এমন কি ফ্রি সার্ভিস দেয়াও আমার পছন্দ না, কারন মানুষ সেটার মূল্য বুঝে না কিন্তু এই খারাপ সময়ে, মানুষের কাছ থেকে ইচ্ছে মতো টাকা আদায় করা, অন্যায়ভাবে টাকা আদায় করা, কত বড় অন্যায় ,যারা করে তারা হয়ত কোনদিন অনুভব করে না! এমনকি টাকা দিয়েও ভালো সার্ভিস পাচ্ছেন না, ভরসা করতে পারছে না। তাহলে মানুষ যাবে কোথায়? সবার জন্য কিছু করে যাওয়া হয়তো সম্ভব না কিন্তু লিলাক পরিবারের কিছু মানুষের জন্য অত্যাধুনিক এবং প্রযুক্তি নির্ভর চিকিৎসা ব্যবস্থা করে যেতে চাই, যেখানে সকল ধরনের ক্লিনিক, হাসপাতাল, মেডিকেল বিশ্ববিদ্যালয় থাকবে। এই কোম্পানীর পরিকল্পনার কাজ শেষ হয় ২০২০ শেষের দিকে, এখন গবেষনা কাজ চলছে। আমি নিজে কোন কিছু না বুঝে, সেই সেবা মানুষের সামনে আনি না। তাই “Public Health” এর উপর পড়াশোনা চলছে। যেহেতু আমার মনোবিজ্ঞান শেষ করা, মাঝে মাঝে কোম্পানীর বাইরের মানুষদের সহযোগিতা করি “Human Psychology and Brain Diversion (HPBD)” কোম্পানীর মাধ্যমে, আর লিলাক পরিবারের সবাই কম বেশি পেয়ে থাকে। আমাদের স্বাস্থ্যবিষয়ক সকল কাজ এই প্রতিষ্ঠান নিয়ন্ত্রন করে থাকে। এই প্রতিষ্ঠানের সাব কোম্পানীর কাজ শুরু হয়েছে কিন্তু প্রধান কার্যক্রম ২০২৩ এর মাঝামাঝি থেকে শুরু হতে পারে। প্রথমে শুরু হবে টেলিমেডিসিন সেবা দিয়ে, ধীরে ধীরে আমরা স্বাস্থ্যবিষয়ক সকল সেবার দিকে এগিয়ে যাবো। আমার প্রতিষ্ঠানগুলো থেকে যারা সেবা নিবে, তারা যেন কোন দিন, না থকে, মন থেকে যেন বিশ্বাস করতে পারে, এমন সেবা আমি তৈরি করে যাবার চেষ্টা করব। কিন্তু আমার কথায় ভুল বুঝবেন না এই ভেবে যে, ফ্রি সেবা দেয়া হবে! কোন ফ্রি সেবার সিস্টেম থাকবে না কিন্তু উন্নত সেবা, আন্তরিক ব্যবহার এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ থাকবে। একই সাথে সার্ভিস অনুযায়ী অর্থ নেয়ার ব্যবস্থা থাকবে, অতিমাত্রায় চার্জ নেয়া হবে হবে। কোন মানুষের অসহায়ত্বের সুযোগ নেয়া যাবে না। মানুষের প্রতি অন্যায় করাকে আমি ঘৃনা করি, এমনকি অন্যায়কারীকেও। সব প্রতিষ্ঠানে অন্যায় করার পর, পরিস্থিতি অনুযায়ী, মাফ পাওয়ার কিছু সুযোগ থাকলেও এই প্রতিষ্ঠানে এমন কোন সুযোগ নাই। অন্যায়কারীকে দ্রুত সময়ের মধ্যে শাস্তির ব্যবস্থা করতে হবে, প্রয়োজনে চাকরি চুতির সাথে সাথে  আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করতে হবে। লিলাক “ল” ফার্ম এখানে অবশ্যই অন্যায়কারীর বিপক্ষে কাজ করবে। এর পরও, আমি না থাকা অবস্থায় যদি অন্যায় বেড়ে যায় ,বা নিয়ন্ত্রন, না করা যায়, তাহলে, যত লাভজনক প্রতিষ্ঠানই এটা হোক না কেন, বন্ধ করে দিতে হবে অথবা সেবা খুবই সীমিত করে ফেলতে হবে। আমার এই সব প্রতিষ্ঠান জনকল্যানের জন্য, মরে যাবার পর সদকায়ে জারিয়া পাওয়ার জন্য, শুধু লাভের জন্য নয়। আর সব কোম্পানীর লাভের একটি অংশ , অসহায় মানুষের কাছে চলে যাবে “Shwapo Jatra” এর মাধ্যমে।

পরিচ্ছেদ- : ১৮ ( Shots Of Lilac)

আমাদের ভালো কাজ, সময় ও স্মৃতি ধরে রাখার কাজ করে এই কোম্পানী। ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি, এডিটিং সহ সকল ধরনের ছবি, ভিডিও এর জন্য কাজ করে থাকে এই কোম্পানী।  তথ্যকে সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপনের কাজ করে যাচ্ছে কোম্পানীগুলোর সূচনালগ্ন থেকে! আমি কোম্পানী থেকে আশা করি, গবেষণা, প্রযুক্তি, মেধার সংমিশ্রনে সারাবিশ্বব্যাপী রাজত্ব করবে, নতুন্ত্বের সাথে! আর অবশ্যই সত্য এবং ন্যায়পরায়নতা নিয়ে কাজ করতে হবে। ক্যামেরা, মোবাইল এবং এই বিষয়ক হার্ডওয়্যার, এই কোম্পানীর কার্যক্রমের অন্তর্ভুক্ত! আরেকটা বিশেষ দ্বায়িত্ব থাকবে, আমি মারা যাবার পর আমার সব ধরনের ছবি, ভিডিও মুছে ফেলতে হবে এই কোম্পানীকে নিজ দ্বায়িত্ব নিয়ে। আমার ছবি এবং ভিডিও এর কপিরাইট আমি কখনোই কাউকে দিব না, সেটা যত ভালো কাজের জন্যই হোক না কেন।

পরিচ্ছেদ- : ১৯ ( Lilac Events)

লিলাকগ্রুপের সকল ইভেন্ট এবং লিলাক পরিবারের ইভেন্ট ম্যানেজমেন্টের দ্বায়িত্ব করে থাকে আমাদের এই কোম্পানী।সমানে সারা বিশ্বব্যাপী আমাদের ইভেন্ট ম্যানেজমেন্টের কার্যক্রম আরো বাড়াতে হবে এবং মান আন্তর্জাতিক মানের হতে হবে। আরেকটা বিষয় মনে রাখতে হবে এই কোম্পানীর মাধ্যমে যেন কোন অন্যায়, অনৈতিক কাজ না হয়!

পরিচ্ছেদ- : ২০ ( Lilac Media)

বর্তমান যুগে যে বা যারা পৃথিবী নিয়ন্ত্রন করতে চায়, তাদের মিডিয়া নিয়ন্ত্রন করতে হবে। আমার এই মিডিয়া তৈরির উদ্দেশ্য অবশ্যই ব্যতিক্রম এবং ভালো। পৃথিবীর প্রতিটা মানুষের মৌলিক চাহিদার একটা অংশ হলো বিনোদন, হোক সেটা ভালো অথবা খারাপ। মানুষ ভালো বিনোদন না পেলে, সে খারাপ বিনোদনের দিকে ঝুকে যাবে। তাই ট্রেন্ডের দুনিয়াতে গা না ভাসিয়ে, এই কোম্পানীর কাজ হলো ,গবেষনা এবং কাজের মাধ্যমে ভালো ট্রেন্ডের জন্ম দেয়া। এই প্রতিষ্ঠান সকল ধরনের মিডিয়ার কার্যক্রম পরিচালনা করলেও ভবিষ্যতে সার্ভিস দিবে, Amazon Prime এর মতো করে। অপ্রয়োজনীয়, অনৌতিক, অকল্যানকর ও মিথ্যা তথ্য প্রচার থেকে দূরে থাকতে হবে এবং সময়ের সাথে তাল মিলিয়ে শ্রেষ্ঠ সেবা দিতে হবে। মিডিয়ার সব কাজই এই কোম্পানী করবে কিন্তু বড় একটি ভালো কাজ আমি করতে চাই, লিলাক মিডিয়ার মাধ্যমে, যা অপ্রকাশিত রইল!

পরিচ্ছেদ- : ২১ ( সাব- কোম্পানী)

লিলাকগ্রুপের প্রধান কোম্পানীগুলো ছাড়াও আরো অনেক সাব কোম্পানী রয়েছে। যেগুলোর গুরুত্বও অনেক। প্রধান কোম্পানী হবার আগে অধিকাংশই সাব-কোম্পানী থাকে আবার কোম্পানীর আকারও কার্যক্রম বেশি বড় হলে, সেটার সাব- কোম্পানী তৈরি হয়। আবার যুগের, এবং সময়ের প্রয়োজনে সাব কোম্পানী তৈরি করা হয়! যেমন, কয়েক মাস আগে ২০২২ এর শেষে আমাদের ৬০নং সাব-কোম্পানী এসেছে ” Lilac Artificial Intelligence- LAI”. আর আমি শিক্ষা বিভাগের যেই সাব-কোম্পানীতে সবচেয়ে বেশি সময় দেই সেটা হলো Knowledge Of Quran & Smart Life ( KQSL). এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমি সকল সাধারন মানুষের জন্য কোরআন গবেষনা, হাফেজীসহ সকল কোর্স তৈরি করে রেখে যাচ্ছি। এমনকি পূর্নাংগ ইসলামিক জীবন ব্যবস্থাপনার কাজও শুরু হয়েছে! এখন থেকে আমি এই প্রতিষ্ঠানের সাথে আমি আরো বেশি জড়িত হচ্ছি নিজে ইসলাম পালনের জন্য এবং সাধারন মানুষের কাছে পৌছে দেয়ার জন্য।অন্যান্য প্রতিষ্ঠানের মতো এই প্রতিষ্ঠানেও বাচাই-বাছাইয়ের পর সার্ভিস দেয়া হয়! এই প্রতিষ্ঠান সারাবিশ্বের সব সাধারন জ্ঞানী মানুষদের জন্য।দিন শেষে এমনও হতে পারে যে, সব কোম্পানী অন্যদের কাছে ছেড়ে দিয়ে আমি শুধু এই প্রতিষ্ঠান নিয়েই পড়ে থাকব!আবার এমনো হতে পারে, এই সাব কোম্পানীকে কোন এক সময় কোম্পানীতে রূপান্তর করে, এই প্রতিষ্ঠানের মাধ্যমে অন্য কোম্পানীগুলো চলাবো। সেইক্ষেত্রে সব ব্যবস্থাপনা ইসলামিক বিধান অনুযায়ী হয়ে যাবে এবং সব কোম্পানী কোরআনে আল্লাহর দেয়া নির্দেশ অনুযায়ী পরিচালিত হবে। আমি কোরআন গবেষনা সেক্টর তৈরি করেছি শুধু আল্লাহর কথা মানুষের কাছে সহজভাবে পৌছে দেয়ার জন্যই না, আল্লাহর কথা অনুযায়ী নিজে চলার জন্য এবং চালনার জন্য। সময় বলে দিবে কোন দিকে আগাই, কিন্তু এটা ঠিক যে এখন থেকে এই প্রতিষ্ঠান আমার প্রতিদিনের জীবনের অংশ হয়ে যাবে।পরের দিন মৃত্যু ধরেই সামনের দিকে আগাবো। আর আল্লাহর কথা অনুযায়ী জীবন পরিচালিত করার চেষ্টা করব, জানি সময় লাগবে কিন্তু ধীরে ধীরে হয়ে যাবে, সাধারন মানুষ বলে কথা!। আর আমাকে জেনে বুঝে ভালোর জন্য পরামর্শ দিবেন কিন্তু ভুলবেন না, আমি আল্লাহর কথা অনুযায়ীই চলতে ভালোবাসি! অনেক সময় আমার কাজ বুঝে উঠতে পারবেন না! ভালো কাজের মধ্যেও খারাপ মনে হতে পারে! কারন ১৮ টা কোম্পানীতে আমার প্রয়োজন অনুযায়ী ১৮ রূপ হতে পারে! আমি হিসাব শুধু আল্লাহকে দিতেই ভালোবাসি, কোন মানুষকে নয়। মানুষের জন্য কাজ করতে ভালোবাসি কিন্তু আল্লাহর বান্দা হিসেবে, উনি বলেছেন তাই।

পরিচ্ছেদ- : ২২ ( জীবন ও আত্মীয়তা )

জীবনের ব্যস্ততায়, একটা দীর্ঘ সময় বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন থেকে দূরে ছিলাম। যদিও আত্মীয়তার বন্ধন আমি অনুভব করি, যেমন টা অনুভব করি, ভালো বন্ধুত্ব। কিন্তু আত্মীয় কারা? যারা আমার আত্মার সাথে জড়িত, যাদের আত্মার সাথে আমি জড়িত! যারা আমাকে ভালোবাসে স্বার্থহীনভাবে, অজানা কারনে অথবা ভালো স্বার্থের জন্য! ধীরে ধীরে আত্মায়তার বন্ধন তৈরি করে যেতে চাই,যারা মন থেকে ভালোবেসেছে,অর্থনৈতিক স্বার্থ্য ছাড়া।আর আমি অর্থ বা সম্পদ দেখিয়ে কোন দিন সম্পর্ক তৈরি করতে চাই না,কারন এক সময় এরা হারিয়ে যায়! দিন শেষে আমি মাটির সাথে মিশে যাবো, টাকা-পয়সা এবং সম্পদের অহংকার আমার জন্য না। আল্লাহ আমাকে ভালোভাবে বাচার এবং থাকার সুযোগ দিয়েছেন এই জন্য ” আলহামদুলিল্লাহ”। লিলাক পরিবারের মধ্য থেকেও অনেকে আমার আত্মীয় হয়েছে এবং হবে। কিন্তু কিছু মানুষ থেকে আমি দূরে থাকি, যারা গীবত করে এবং অন্যায় অর্থনৈতিক স্বার্থের জন্য মানুষের ক্ষতি করে! তারা নিজের, নিজের ভবিষ্যতের এবং সমাজের জন্য ক্ষতিকর! তাদের সাথে আমি হয়ত খারাপ আচরন করবো না, প্রয়োজন না হলে কিন্তু আল্লাহর নির্দেশনা অনুযায়ী কঠুর সিদ্ধান্ত নিতে বাধ্য থাকব। আমি যাদের ভালোবাসি আল্লাহ তাদের নিশ্চই ভালোবাসবেন,কারন আমার ভালোবাসা,জ্ঞান সবই তো উনারই দান। আর যাদের ঘৃনা করার প্রয়োজন পড়বে!তাদের সিদ্ধান্ত আমার আল্লাহর হাতে। অল্পদিনের দুনিয়ায় ন্যায়পরায়নকারী, ও ভালো মানুষদের সাথে নিয়ে পার করে দিতে চাই যারা আমার বিপদে-আপনে এগিয়ে আসবে, খবর রাখবে এবং যাদের জন্য আমিও নির্দিধায় এগিয়ে যাবো। আত্মীয়তার বন্ধন তৈরি করার হয়ত এটা শুরু…

পরিচ্ছেদ- : ২৩ ( অর্থনীতি ও আয়)

যদিও রিজিক নির্ধারিত, শুধু প্রয়োজন হয় চেষ্টার কিন্তু তারপরো আমরা সবচেয়ে বেশি যা নিয়ে চিন্তা করি তা হলো টাকা বা আমাদের অর্থনৈতিক অবস্থা! আজ থেকে আমার দ্বায়িত্ব হলো কাজ করে যাওয়া,চেষ্টা করে যাওয়া, আল্লাহর কথা অনুযায়ী চলা,বাকিটুকু আল্লাহর যেমন চান। আমার বর্তমান অবস্থায় টাকার কথা চিন্তা না করে,কাজে মনোযোগ দেয়াই গুরুত্বপূর্ন,যদিও সবার তাই করা উচিত কিন্তু জীবন-যুদ্ধে আমরা এই সুযোগ সবাই পাই না। যাদের দ্বায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছেন, আল্লাহর কথা অনুযায়ী সেই দ্বায়িত্ব পালন করাও নেকির কাজ। ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা, তথা পুরো অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আমি কাজ শুরু করেছি অনেক আগে থেকেই। আমার অন্যান্য সেক্টরের চিন্তার মধ্যে এই সেক্টরের চিন্তার ধরনও আলাদা এবং বৃহৎ! ২০২৩ সালের এই সময়ে এসে বলা ঠিক হবে কিনা জানি না কিন্তু আগামী ১ যুগের মধ্যে প্রচলিত মুদ্রা ব্যবস্থা এবং ব্যাংকিং সিস্টেমে আমূল পরিবর্তন আসবে। প্রচলিত ব্যাংকিং সিস্টেম ধসে যাবার সম্ভাবনা প্রবল। এই সময়ের মাঝে আমি একটা হালাল ব্যাংকিং সিস্টেম আনতে পারি যেটা শেয়ার বাজার, প্রচলিত ব্যাংকিং ব্যবস্থাপনা, ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং ফিনটেক টেকনোলজির মিলিত রূপ হবে।

আর আমার ব্যাক্তিগত ইচ্ছে অনুযায়ী আমি ৩ ধরনের ইনভেস্টমেন্ট করব।

যেমন: ১। কোম্পানীর জন্য প্রচলিত ইনভেস্টমেন্ট, যা থেকে জীবন পরিচালনা করা যায়। ২। অফেরতযোগ্য ইনভেস্টমেন্ট: মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, নিকট আত্মীয়দের জন্য অফেরত যোগ্য টাকা প্রদান করব, যার বিনিময় আমি আল্লাহর কাছ থেকে পেতে চাই। ৩। নেকীর জন্য ঝুঁকিপূর্ন ইনভেস্টমেন্ট: আমাদের চোখ এড়ানো কঠিন, তাও অনেক মানুষ আছে যারা অতি চালাকি করতে চায় বা করবে,তারপরও মাঝে মাঝে ওদের জন্য মায়া হয়। কিন্তু এরা অধিকাংশই হয়ত অহংকারী বা লোভী অথবা কথা দিয়ে কথা না রাখা মানুষ। যদি আমার মনে হয় যে, ওদের জন্য কাজ না দিলে বা টাকা ইনভেস্ট না করলে উনার বা অন্য কারো ক্ষতি হয়ে যাবে,তাহলে প্রচলিত ব্যবসার নিয়ম অনুযায়ী অর্থ প্রদান করব। বিনিময়ে আমাকে উনি যা উৎপাদন করবে তা থেকে আমাকে দিতে হবে অথবা আমাকে সমপরিমান অর্থ প্রদান করতে হবে। আর যদি না দেয় বা ধোকাবাজী করে তাহলে বিমিময়ে আমাকে নেকী প্রদান করতে হবে হাসরের ময়দানে। যদিও ইসলামিক প্রচলিত নীতি অনুযায়ী কারো হক নষ্ট করলে, নেকি দিয়ে তা ফেরত দিতে হবে,তারপরও আমি বিষয়গুলোকে নির্ধারিত করে রাখলাম। আর আমার টাকা ইনভেস্টমেন্ট এর নিয়মে, কোন সুদের অংশ থাকবে না। আমি লাভের অংশ নিতে পারি কিন্তু সুদ না। আমার ডিজাইন করা অর্থনৈতিক ব্যবস্থাপনায় সুদ,জুয়া এগুলোর কোন অস্তিত্ব থাকবে না, থাকবে ইনভেস্টমেন্ট এবং লাভ-লসের অংশ।

পরিচ্ছেদ- : ২৪ ( প্রযুক্তি, ভবিষ্যৎ পৃথিবী এবং আমাদের করনী)

আল্লাহ কোরআনের প্রথমে বলেছেন ” ইকরা” মানে “পড়”। জ্ঞান অর্জন করা এবং সেই জ্ঞানকে জীবনে কাজে লাগানো আমাদের দ্বায়িত্বের মধ্যে পড়ে। এখন থেকে প্রযুক্তির এক মহা পরিবর্তন মানুষ দেখতে পাবেন। এমন পরিবর্তন আসবে যা মানুষের ধারনার বাইরে। প্রযুক্তির সাথে যারা তাল মিলাতে না পারবেন তাদের বেচে থাকার আশা ছেড়ে দিতে হবে। কিছুদিন পর পর দেখবেন প্রচলিত চাকরির বাজার পরিবর্তন হয়ে যাচ্ছে। মানুষের চিন্তা চেননা পরিবর্তন হয়ে যাচ্ছে, এমন কি বাচ্চা জন্ম নেয়ার পরো তাদের অনেক বেশি পরিবর্তন দেখা যাবে। মানুষের জীবন দিনকে দিন আরো চাকচিক্যময় হবে কিন্তু জীবন থেকে শান্তি কমে যাবে। আমরা এক হাওয়ার দুনিয়ার দিকে এগাচ্ছি, যেখানে পৃথিবীর ক্ষমতা প্রযুক্তির কাছে বন্দি হয়ে যাবে, কিছু মানুষের কাছে বন্দি হয়ে যাবে।অনেকেই প্রশ্ন করবেন, কি করনীয়? আমি বলবো এখনো আমি জানি না। ইসলাম, সামাজিক কাঠামো, জলবায়ুর পরিবর্তন, রাজনীতি সব দিকের হিসাব এক দিকেই যাচ্ছে! আমার ব্যক্তিগত মতামত আমরা পৃথিবীর শেষ ৫০০ বছরে আছি, মানে কিয়ামত নিকটে। অনেকে বিশ্বাস করবেন না জানি। আর আমি এগুলো যে রেফান্স থেকে পেয়েছি এগুলো দেয়ার মতো না। কিন্তু একটা কথা মনে রাখা ভালো ” বাতাসে যা রটে তার কিছুটা বটে”। আর হাদিস বা জাল হাদিসে যা পাওয়া যায় তা থেকে অনেক সময় অনেক কিছু সত্য হতে পারে। সত্য হোক বা মিথ্যা আমাদের ভালো থাকার জন্য আমাদের সচেতন থাকতে হবে। কিয়ামত বা পৃথিবীর শেষ দিন যখনি হোক না কেন আমাদের উচিত আমাদের শেষ দিনের জন্য প্রস্তুত হওয়া! আর পৃথিবী আল্লাহর পরিকল্পনা অনুযায়ী শেষে দিকে যাচ্ছে! কিন্তু এই সময়ের আরেকটা সমস্যা হলো জীবনের সাথে খাপ খাইয়ে নেয়া, প্রযুক্তির সাথে মানিয়ে নেয়া, নতুন শিক্ষা এবং সংস্মৃতির সাথে নিজেকে মানিয়ে নেয়া। সেটা অনেক মানুষই পারবে না। তাদের হারিয়ে যেতে হবে! তারা আস্তে আস্তে বিষন্ন হয়ে পড়বে এবং আত্মহত্যার পরিমান বেড়ে যাবে। মানুষ মরিচিকার পিছনে দোড়াবে কিন্তু কেন দৌড়াবে সে নিজেও জানবে না। নতুন প্রযুক্তির সাথে যারা মানিয়ে চলবে তারা বেচে যাবে, জীবনের জন্য যারা শিখবে তারা পৃথিবী জয় করবে আর যারা সার্টিফিকেটের জন্য পড়বে তারা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাবে। পৃথিবী সম্ভবত আগের গুরু-শিষ্যের কাহিনিতে ফিরে যেতে পারে নতুন পরিচয়ে, নতুন রূপে! মানুষের কাছে সব কিছু কেমন এলোমেলো এবং পাগল পাগল লাগবে! রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বাড়বে সবার মাঝে কিন্তু ন্যায় কমতে থাকবে সেটা কেউ আর ঠেকাতে পারবে না। এই বিষয়ে অনেক কথা,অনেক গবেষনা আছে,সামনে আরো বলবো কিন্তু মানুষ বুঝে উঠার আগে সময়ই তো থাকছে না। শুধু চিন্তা করে দেখেন তো, ছোট বেলায় শুক্রবার কত দিন পর পর আসতো বলে মনে হতো আর এখন কতদিন পর পর আসে বলে মনে হয়! বুঝতে পারছেন না? তাহলে চিন্তা করেন, অনেক কিছু আছে যা বুঝার জন্য জ্ঞানী হতে হয় না, চোখ, কান খোলা রাখলেই হয়।

কিছু মিস করছেন না তো প্রযুক্তির যুগে? এমন কিছু কি আছে যা আপনার সব প্রশ্নের উওর দিতে পারবে? সব সমাধান করতে পারবে?

যদি বলি কোরআন! আর সেই গবেষনার তথ্যই আমি আপনার সামনে নিয়ে আসবো। আর আমার বই পড়েতো বুঝতেই পাড়ছেন, সম্ভাব্য সব বাস্তমুখী শিক্ষা নিয়ে আমি পড়াশোনা করি,আর পৃথিবীর জ্ঞান এখন উম্মুক্ত, আমার মত চাইলে, যে কেউ যে কোন কিছু জানতে পারেন, জানাতে পারেন। জীবনের শেষ সময়ে আসে পৃথিবীর কিছু রহস্য বলে দিয়ে যেতে চাই, আমার কথা অনুযায়ী নয়, আমাদের সৃষ্টার কথা অনুযায়ী!

পরিচ্ছেদ- : ২৫ ( শেষ যাত্রা)
জীবনের সব আয়োজন একদিন শেষ হয়ে যাবে, সব পরিকল্পনা একদিন বন্ধ হয়ে যাবে। আজ থেকে অনেক মানুষের জীবনের অধ্যায় হয়ে যেতে পারি, সেই অভ্যাসও সেই দিন কষ্টের কারন হয়ে যাবে। অনেক মানুষ অথবা কিছু মানুষ হয়তো আমার জন্যে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবে, আবার অনেকে না জেনে না বুঝে বকাও দিতে পারে! কিন্তু সত্য হলো আমার একদিন শেষ যাত্রা হবেই, হয়ত কাল,হয়ত এক বছর পর, হয়ত ৫৩ অথবা ৬৩ বা ৬৭ বছরে! কিন্তু আমাকে পাঠানো হয়েছে মৃত্যুর প্রস্তুতি নেয়ার জন্য, পরকালের প্রস্তুতি নেয়ার জন্য, যেমনটা আপনার জন্যেও।
 
আজ থেকে শুরু হচ্ছে আমার জীবনের শেষ অধ্যায়!
এই শেষ অধ্যায়ে যা করব তা সবই আল্লাহর খুশীর জন্য, আল্লাহর নির্দেশ অনুযায়ী। আমার এবং আমার প্রতিটা কোম্পানীর শেষ ইচ্ছে অল্প হলেও আমি বলে গেছি, যার মধ্যে মানুষের কল্যানই রেখে যাচ্ছি, যা কিনা আল্লাহর খুশির জন্যই। এমনভাবে জীবনকে পরিচালিত করতে চাই যাতে করে হাসি মুখে আল্লাহর ডাকে সারা দিতে পারি।
 
মরনের পর আমার লাশ কে যখন প্রশ্ন করা হবে – আমি দুনিয়া ত্যাগ করেছি নাকি দুনিয়া আমাকে ত্যাগ করেছে? আমি যেন উত্তর দিতে পারি আমি দুনিয়া ত্যাগ করেছি! আমাকে যখন প্রশ্ন করা হবে – তুমি কি দুনিয়া কামাই করেছিলে নাকি দুনিয়া তোমাকে বশীভূত করে ছিল? আমি যেন বলতে পারি আমি দুনিয়া উপার্জন করেছি, পরকালের জন্য। যখন বলা হবে তুমি আজ নির্বাক কেন? তোমার শ্রবন কোথায়? আমি যেন বলতে পারি, এটা আমার অভিভাবক আল্লাহর ইচ্ছে, যেমন পৃথিবীতে চলেছি উনার কথা অনুযায়ী। যখন প্রশ্ন করা হবে কে তোমাকে তোমার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন থেকে তোমাকে বিচ্ছিন্ন করেছে? আমি যেন বলতে পারি আমার সবচেয়ে প্রিয় বন্ধু, প্রিয় সাহায্যকারী, যিনি আমার সাথে সব সময়ই ছিলেন, যার সৃষ্টি আমি। তিনি আল্লাহ, আমার সৃষ্টিকর্তা। যেন বলতে পারি তিনি আমাকে বিচ্ছিন্ন করেন নাই উনার কাছে নিয়ে এসেছেন, আমার স্থায়ী ঠিকানায়। যখন আমাকে জিজ্ঞাসা করা হবে আমার যাত্রা পথের সম্বল কি? আমার হয়ে যেনো, আমার আল্লাহর নিয়োগ দেয়া ফেরেস্তারা উত্তর দিয়ে দেন এবং এত বেশি নেকি দেখতে পাই যেনো আমি নিজেই অবাক হয়ে যাই! যখন জিজ্ঞাসা করা হবে- তোমার নিকটতম আত্মীয়স্বজন কোথায়? আমি যেনো আজকের মতো অথবা তারচেয়ে বেশি অনুভূতি নিয়ে বলতে পারি, এমন কোন আত্মীয় আছে? যার সাথে আমার আল্লাহর চেয়ে বেশি আত্মার সম্পর্ক?
 
কবরে রেখে যাবার পর আল্লাহ যখন আমাকে বলবেন যার জন্য আমার হুকুম পালন করো নাই তারা কোথায়? আমি বলতে চাই, আমি তোমাকে ছাড়া কিছুই অর্জন করি নাই, তোমার সাহায্য ছাড়া আমি কিছুই ছিলাম না। তোমার রহমতের শুক্রিয়া আদায় করতে না পেরে, কত রাত কেদেছি তুমি জানো। আমার শূন্য হতে- পূর্নতার মালিক তুমি, এই কবরে অন্ধকার ঘরেও তুমি।পৃথিবীতে বিপদে পড়ে অন্ধকার ঘরে আমি তোমাকেই খুজেছি। পেয়েছি,সফল হয়েছি। আমার সফলতার ভাগিদার পৃথিবীতে কেউ ছিল না তুমি ছাড়া, আজ ও কেউ নেই তুমি ছাড়া। অনেক পাপ করে, মাফ চেয়ে মাফ পেয়েছি, প্রতি বিপদে তোমাকে চেয়ে তোমাকে পেয়েছি। আজও তুমি ছাড়া আমি কিছুই না। আমি সাকিব তোমার দয়া আর রহমতে এই মাটি থেকে তৈরি হয়ে, পৃথিবীতে তোমার কথা অনুযায়ী চলেছি, এমনি তোমার পাগল বান্দা, যেন কোন মূহূর্তে তোমাকেই চেয়েছে, সেটা হোক ভালো কাজ বা একটু খারাপ। আমার সেই বিশ্বাস আছে, তুমি ছিলে, তুমি আছ,তুমি থাকবে। তারপরো তুমি যদি আমাকে একা রেখে জাহান্নামে পাঠাতে চাও, তাই আমি সম্মান করি। কারন আমি কোন দিনই কিছু ছিলাম না। পৃথিবীতে বার বার স্বীকার করেছি, আজো করছি!
 
মাটি আমাকে চাপা দেয়ার সময়ো মনে করতে চাই, সেই ছোট বেলায় এই লাইনটা ” আলিফে আল্লাহ, আল্লাহ আছেন মোদের সাথে ভয় পাবো না চলার পথে” পড়ার পর জীবনে যেমন আর কোন দিন কিছু ভয় পাই নাই, তাও তোমার কথা না শুনে, বিশ্বাস করে, আর আজ তোমার কথা শুনছি, অনুভব করছি। আজ ভয় কিসের, আমি তো আজ সবচেয়ে নিরাপদ,আগের চেয়ে বেশি সাহসী।কারন তুমি আছো! আমার রিজিকদাতা, আমার সৃষ্টিকর্তা, আমার শেষ আশ্রয়।
 
এই পাগলের কাল্পনিক কথা আর ভালোবাসার গল্প চলমান, বেচে থাকা অবস্থায় অনুভুতিও চলমান…. বাকি কথা মূল বইয়ে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *